অফিসের তথ্য ফাঁস করলেই ছাঁটাই: কর্মীদের এলন

ই-মেল করে কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের কোনও তথ্য সংবাদমাধ্যমকে যে জানাবে, তার আর চাকরি থাকবে না। এমনই কড়া হুঁশিয়ারি দিলেন এলন মাস্ক। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই মর্মে টুইটার-কর্তা সংস্থার সব কর্মীকে মেল করে জানিয়ে দিয়েছে। মেল পাঠানো হয় গত শুক্রবার।

প্ল্যাটফর্ম-য়ের রিপোর্ট অনুসারে, ই-মেলে টুইটার-কর্তা লিখেছেন তথ্য বলছে, সংস্থার বেশ কয়েকজন কর্মী সংবাদমাধ্যমে টুইটারের বহু তথ্য ফাঁস করে দিচ্ছেন। তাদের এই আচরণ কোনওভাবেই সমর্থন করা যাচ্ছে না। নিয়োগের সময় তাদের যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে স্পষ্ট বলা আছে, অফিসের গুরুত্বপূর্ণ তথ্য কোনওভাবেই সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না। বহু কর্মী সেই শর্ত ভঙ্গ করেছেন। তাদের এবং বাকিদের সতর্ক করা হচ্ছে। আগামীদিনে কোনও কর্মী সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সংস্থার তরফ থেকে আপনাদের যে চিঠি পাঠানো হয়েছে, আপনার দ্রুত সেই চিঠির জবাব দিন।

যদিও টুইটার অধিগ্রহণের পর মাস্ক বহু কর্মীকে ছাঁটাই করেছেন। আর অধিগ্রহণের আগে মাস্ক আশ্বাস দিয়ে বলেছিলেন, কর্মী ছাঁটাইয়ের কোনও সম্ভাবনা নেই। সেই আশ্বাস নিছকই যে মুখের কথা, সেটা এখন বোঝা যাচ্ছে। অনেকে মনে করছেন, নতুন ছাঁটাইয়ের এক কৌশলমাত্র। টুইটার অধিগ্রহণের পর থেকে এলন নানা কারণে বিতর্কে উঠে আসেন। সেই বিতর্কিত ঘটনার সর্বশেষ সংযোজন, দফতরে শোয়ার ব্যবস্থা করা। নেটপাড়া শুরু হয়েছে তুমুল সমালোচনা। 

আরও পড়ুন পালিতা কন্যার সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার এলনের বাবার

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি