একদিনেই ৭২,৫০০ কোটি টাকা সম্পত্তি কমল মাস্কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বৈদ্যুতিন গাড়ি নির্মাতা সংস্থা টেসলার শেয়ারমূল্যে ধস নেমেছে। আর ওই ধসের কারণেই একদিনে ৮.৭ বিলিয়ন ডলার কমেছে সংস্থার কর্ণধার তথা বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের। যদিও একদিনে ৮৭০ কোটি ডলার সম্পত্তি কমলেও সেরা ধনকুবেরের সিংহাসন অক্ষত রয়েছে টেসলা কর্ণধারের।

বাণিজ্য বিষয়ক পত্রিকা ‘ফোর্বস’ জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থার শেয়ারে ব্যাপক ধস নামে। তার মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইলন মাস্কের টেসলা। সংস্থার শেয়ারমূল্য একদিনেই ৫.৫ শতাংশ কমেছে। সংস্থাটিতে ১৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে মাস্কের। ফলে একদিনেই তিনি ৮.৭ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায়ে সাড়ে ৭২ হাজার কোটি টাকা) আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আর ওই আর্থিক ক্ষতির ফলে মাস্কের সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ২২৩.৭ বিলিয়ন ডলার। আর ওই বিপুল পরিমাণ সম্পত্তির কারণেই বিশ্বের সেরা ধনকুবেরের সিংহাসন অক্ষত রয়েছে টেসলা কর্ণধার।

‘ফোর্বস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর দুয়েক ধরেই সম্পত্তির পরিমাণ লাগাতার কমে চলেছে টেসলা কর্ণধারের। ২০২১ সালের নভেম্বর মাসে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২০ বিলিয়ন ডলার। অর্থা‍ৎ ২৪ মাসে প্রায় ১০০ বিলিয়ন ডলারের মতো সম্পত্তি খুঁইয়েছেন টেসলা সিইও। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ‘উল্টোপাল্টা সিদ্ধান্তের ফলেই মাস্কের অধীনস্ত সংস্থাগুলির প্রতি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছেন। ফলে মুখ থুবড়ে পড়ছে টেসলা, ‘এক্স’-সহ একাধিক সংস্থা।

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক