আফগানদের পাশে ইইউ, ১১৫ কোটি ডলারের ত্রাণ ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার আফগানিস্তানের পাশে দাঁড়াল ইউরোপীয় ইউনিয়ন। গত ১৫ আগস্ট থেকে ফের তালিবানি রাজ শুরু হয়েছে আফগানিস্তানে। তালিবানদের কালা ফরমানে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন দেশের অধিকাংশ মানুষ। গোটা দেশ জুড়ে বিরাজ করছে চরম অব্যবস্থা। দেশের বহু মানুষ ভুগছেন অনাহারে, অপুষ্টিতে। এমতাবস্থায় আফগানিস্তানের এই দুর্দিনে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে ইইউ। সম্প্রতি ইইউ-এর তরফ থেকে জানানো হয়েছে যে, আফগানিস্তানকে ১০০ কোটি ইউরো তথা ১১৫ কোটি মার্কিন ডলার দিয়ে সহায়তা করবে তাঁরা।

এই সহায়তার পুরো টাকাটাই খরচ করা হবে মানবিক খাতে। দেশের উন্নয়মূলক কাজের জন্য এই অর্থ ব্যবহার করা যাবে না। অর্থাৎ পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে তালেবান প্রশাসনের হাতে এই সহায়তার এক পয়সাও তুলে দিতে চায় না ইইইউ। সেই সঙ্গে বলা হয়েছে, বরাদ্দের প্রায় অর্ধেক টাকাটাই তালেবানের ভয়ে পালানো আফগানদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহার করা হবে।

 উল্লেখ্য, এর আগে ইউরোপীয় ইউনিয়ন আফগানবাসীদের সাহায্যার্থে ৩০ কোটি ইউরো দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু গত মঙ্গলবার সেই সহায়তার পরিমাণ আরও ২৫ কোটি বাড়ানো হয়েছে। এছাড়া ওই ১০০ কোটির বাকি টাকা কাজে লাগানো হবে সেইসব মানুষদের জন্য যারা তালিবান আতঙ্কে এই মুহূর্তে বাস্তুহারা হয়েছেন। আর মূলত সেই কারণেই ওই সাহায্যের টাকাগুলি ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত দেশগুলিকে দেওয়া হবে যাতে তাঁরা বাস্তুহারা সেইসব মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। 

বিবৃতিতে ইউরোপীয় জোটের প্রধান এই প্রসঙ্গে জানান, এই সহায়তা আফগানিস্তানে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সরবরাহ করা হবে। ব্রাসেলসের স্বীকৃতি না থাকায় তালেবান সরকারের কাছে কোনো অর্থ দেওয়া হবে না। এছাড়া, আফগানিস্তানের জন্য ইউরোপীয় উন্নয়ন সহযোগিতা আপাতত স্থগিতই থাকছে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার