এই মুহূর্তে

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে খড়গহস্ত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। রেহাই মিলল না পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রাক্তন প্রধানেরও। রাজনীতিতে অবাঞ্চিত হস্তক্ষেপের অপরাধে প্রাক্তন আইএসআই প্রধান তথা পাক সেনাবাহিনীর প্রাক্তন কর্তা ফয়েজ হামিদকে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে এক সামরিক আদালত।

আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা ইমরান খানের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন প্রাক্তন পাক সেনা কর্তা জেনারেল ফয়েজ হামিদ। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের গুপ্তচর সংস্থা  ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) ডিজি ছিলেন। পিটিআই সুপ্রিমোর ঘনিষ্ঠ মিত্র হিসাবেই পরিচিত ছিলেন।

২০২২ সালে পাক সেনার পরোক্ষে অভ্যুত্থানে ক্ষমতা হারান ইমরান। এর পরেই প্রাক্তন আইএসআই প্রধান ফয়েজ হামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ তোলে আসিম মুনিরের নেতৃত্বাধীন সেনাবাহিনী। শুরু হয় সামরিক আদালতে বিচার। ফয়েজের বিরুদ্ধে ওঠা চার অভিযোগ হল-রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের জন্য ক্ষতিকরভাবে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করা, কর্তৃত্ব ও সম্পদের অপব্যবহার করা এবং ব্যক্তিদের অন্যায়ভাবে ক্ষতি করা।

২০২৩ সালে ইমরান খানের গ্রেফতারের পরেই তাঁর দল পিটিআইয়ের কর্মী-সমর্থকরা ব্যাপক ক্ষোভে পেটে পড়েন। মে মাসে কয়েক হাজার পিটিআই সমর্থক রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে হামলা চালায়। ওই হামলার পিছনে হামিদের ভূমিকা ছিল বলেও পাক সেনার তরফে অভিযোগ তোলা হয়েছে। রাওয়ালপিন্ডির সামরিক সদর দফতরে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইতিমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের প্রায় ১৫০ জন নেতা-সমর্থককে অভিযুক্ত করেছে সন্ত্রাসবিরোধী আদালত। যদিও ইমরান এবং তার সহযোগীরা অভিযোগ অস্বীকার করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ