পর্ন তারকাকে অর্থ দেওয়ার অভিযোগে মঙ্গলবারই গ্রেফতার হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

শনিবার নিজেই এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তাঁদের যৌন সম্পর্ক গোপন রাখার জন্য পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর ওই মামলায় আগামী মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আগাম আশঙ্কাপ্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই আশঙ্কাপ্রকাশ করে অনুগামীদের উদ্দেশে তিনি প্রতিবাদে রাস্তায় নামারও অনুরোধ জানিয়েছেন।

২০১৮ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বিখ্যাত নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি দাবি করেন, ‘২০১৬ সালে যখন মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন ট্রাম্প তখনও তাঁদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। আর সেই যৌন সম্পর্ক নিয়ে যাতে মুখ খোলেন তার জন্য ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের কাছ থেকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ পেয়েছিলেন।’ স্টর্মির ওই দাবি নিয়ে শোরগোল পড়ে যায়। যদিও ট্রাম্পের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগও করেছেন তিনি।

স্টর্মি ড্যানিয়েলসের বিস্ফোরক দাবির পরেই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ম্যানহাটন আদালতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে ওই তদন্ত চালানো হচ্ছে। তার মধ্যেই শনিবার আচমকাই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প। শেষ পর্যন্ত যদি মঙ্গলবার সত্যিই ট্রাম্প গ্রেফতার হন তাহলে তা নজিরবিহীন হবে। তিনিই হবেন ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়া প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভবনাও অনেকটা ধাক্কা খাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে