রাশিয়ার দুই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত তিন সেনা জওয়ান

সামরিক ঘাঁটিতে দুই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আচমকাই রাশিয়ার দুই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় তিন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও আটজন। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা জানা যায়নি। তবে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রুশ সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা। দুই ঘাঁটিতে বিস্ফোরণের পরেই রাশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা অন্যান্য সামরিক ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের পিছনে ইউক্রেনের হাত থাকতে কতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউক্রেন প্রশাসন।  

জার্মান সংবাদমাধ্যম ‘ডয়েচ ভেলে’ জানিয়েছে, সোমবার মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরের কাছের একটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাঙ্কার থেকে তেল ভরার সময়ে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পাশাপাশি ইউক্রেনের প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে সারাতোভ অঞ্চলের এঙ্গেলস-২ বিমানঘাঁটিতে স্থানীয় সময় ভোর ছয়টা নাগাদ বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। এঙ্গেলস বিমানঘাঁটিতে রাশিয়ার কৌশলগত দূরপাল্লার বোমারু বিমানগুলো রাখা রয়েছে। গত কয়েকদিন ধরেই ওই বিমান ঘাঁটিতে রুশ সেনাদের ত‍ৎপরতা উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।  

সামরিক ঘাঁটিতে দুই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সারাতোভের আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন সংবাদমাধ্যমকে বলেছেন, কীভাবে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখছে নিরাপত্তা বাহিনী। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দুই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোচরে আনা হয়েছে। বিস্ফোরণের পিছনে কারা অন্তর্ঘাত রয়েছে কিনা তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। 

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের