ট্রাম্পের নির্দেশে মোতায়েন এফ-৩৫ যুদ্ধবিমান, ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা

ভেনেজুয়েলার সামরিক বিমানগুলি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনলে সেগুলো গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার সামরিক বিমানগুলি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনলে সেগুলো গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে শুক্রবার এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পুয়ের্তো রিকোয় অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটনের চিহ্নিত ‘মাদক-সন্ত্রাসী’ সংগঠন হিসেবে উল্লেখিত লাতিন আমেরিকান পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পুয়ের্তো রিকোর একটি বিমানঘাঁটিতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানো হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর ট্রাম্প চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণ ক্যারিবিয়ানে ইতিমধ্যেই উপস্থিত মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ১০টি বিমান যোগ দেবে। মাদুরো, যার বিরুদ্ধে আমেরিকা মাদক পাচারকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছে। সাম্প্রতিক দিনগুলিতে এই অচলাবস্থা আরও বেড়েছে কারণ পেন্টাগন জানিয়েছে যে বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় দুটি ভেনেজুয়েলার সামরিক বিমান “অত্যন্ত উস্কানিমূলক” পদক্ষেপের মাধ্যমে মার্কিন নৌবাহিনীর জাহাজের কাছে উড়ে গিয়েছে। সেই ঘটনার পরেই ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে, আগামীতে আরও ঘটনা ঘটলে তিনি কী পদক্ষেপ নেবেন। প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি তারা আমাদের বিপজ্জনক অবস্থানে ফেলে, তাহলে তাদের গুলি করে ভূপাতিত করা হবে।” এমনকি ক্যারিবীয় সাগরে শক্তি বৃদ্ধি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর । মার্কিন যুদ্ধজাহাজ, বিপুল মেরিন সেনা এবং একটি পারমাণবিক চালিত দ্রুতগামী সাবমেরিন মোতায়েন করা হয়েছে ভেনেজুয়েলার জলসীমার বাইরে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার একটি স্পিডবোটে হামলায় ১১ জন মাদক পাচারকারী নিহত হয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মাদকবিরোধী ও সন্ত্রাসবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে আগামী সপ্তাহগুলিতে সামরিক বাহিনী আরও হামলা চালাবে। জুলাই মাসে রাষ্ট্রপতি ট্রাম্প একটি গোপন নির্দেশিকা স্বাক্ষর করেন যেখানে পেন্টাগনকে কিছু ল্যাটিন আমেরিকান মাদক কার্টেলের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়, যেগুলিকে ট্রাম্প প্রশাসন “সন্ত্রাসী” সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের এই আগ্রাসী মনোভাব দেখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ‘সহিংস শাসন পরিবর্তনের পরিকল্পনা’ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার অধিকারকে যুক্তরাষ্ট্রের সম্মান করা উচিত।’ তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে তা কখনোই সামরিক সংঘাত ডেকে আনতে পারে না। ভেনেজুয়েলা সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হুমকির জেরে মাদুরো গত কয়েক সপ্তাহ ধরে প্রায় ৩ লাখ ৪০ হাজার সেনাকে একত্রিত করেছেন বলে দাবি করা হয়েছে। ট্রাম্পের নির্দেশিকার পরেই নিজেদের সামরিক শক্তিও মনে করিয়ে দিয়েছেন মাদুরো । জানিয়েছেন, ভেনেজুয়েলার মোট বাহিনীর শক্তি আট মিলিয়নের বেশি, যার মধ্যে রয়েছে সংরক্ষিত সেনা ও মিলিশিয়া সদস্য। ট্রাম্পকে মাদুরো সতর্ক করে বলেন, ‘যদি ভেনেজুয়েলাকে আক্রমণ করা হয়, তবে তাদের দেশ তাৎক্ষণিকভাবে সশস্ত্র সংগ্রামের পর্যায়ে প্রবেশ করবে।’ যদিও ট্রাম্প জানান ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনে তার কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের সামরিক হামলার বিষয়টি গুরুত্বে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি আশঙ্কা দেখা দিয়েছে।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী