বাংলাদেশের ছয় জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করল ফেসবুক

পাশাপাশি জেএমবির সঙ্গে জড়িত তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও তালিকাভুক্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘৃণা, বিদ্বেষ ও ধর্মীয় উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী সংগঠন ইসলামিক স্টেট বাংলাদেশ (আইএস-বি)  সহ ছয় জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করল জনপ্রিয়  সামাজিক মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। বাকি সংগঠনগুলি হল- আল মুরসালাত মিডিয়া, হরকাতুল জিহাদি ইসলামি বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ ও সাহাম আল হিন্দু মিডিয়া। পাশাপাশি জেএমবির সঙ্গে জড়িত তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও তালিকাভুক্ত করা হয়েছে। ফেসবুকের ‘ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন্স’ (ডিআইও) এর আওতায় দেশের ছয় সংগঠন ও এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

বাংলাদেশ প্রশাসনের কঠোর অবস্থানের ফলে প্রকাশ্যে কাজকর্ম চালাতে না পেরে দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে একাধিক কট্টর মৌলবাদী সংগঠন। আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে প্রকাশ্যেই বাংলাদেশে তালিবান শাসন চালু করার পক্ষেও প্রচার চালিয়েছিল সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরেই মৌলবাদী সংগঠনগুলির প্রচার বন্ধের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছিল বাংলাদেশ সরকার। শেষ পর্যন্ত তাতে সাড়া দিলেন বিশ্বের জনপ্রিয়তম সামাজিক মাধ্যমের শীর্ষ আধিকারিকরা।

ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে বাংলাদেশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর প্রধান আইজিপি কামরুল আহসান এ বিষয়ে বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই এই সব জঙ্গি সংগঠন সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের কার্যকলাপের উপরে নজর রেখে চলেছি। তবে ফেসবুক কর্তৃপক্ষ এইসব সংগঠনকে কালো তালিকাভুক্ত করে একটি ভাল কাজ করেছে। এসব জঙ্গি সংগঠনের মধ্যে তিনটি সংগঠনকে সরকার আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে। সেগুলো হল- হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। তারিকুল ইসলাম নামে যে ব্যক্তিকে ফেসবুক কালো তালিকাভুক্ত করেছে, তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার