হুমকি মোকাবিলা করতে পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র !

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-চিন সহ যুক্তরাষ্ট্রের অন্য প্রতিপক্ষরাও শক্তিশালি হয়ে উঠছে ক্রমাগত। এই নিয়ে শঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। তাঁদের হুমকি উদ্বেগে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। তাই আগে থেকেই সচেতন হতে চাইছে হোয়াইট হাউস। তাই তাঁদের হুমকি মোকাবিলা করতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে হোয়াইট হাউস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্ত্র বিষয় নিয়ে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দির সঙ্গে এক অনুষ্ঠানে এই কথা জানান।দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

এই বিষয় নিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যদি তাঁদের প্রতিপক্ষরা পারমাণবিক অস্ত্রের নীতিতে পরিবর্তন না আনে, তবে তাঁদের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন দেখা দেবে। তাই সেই কথা মাথায় রেখে পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে হবে। যদি প্রেসিডেন্ট এই ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেটা বাস্তবায়নের জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত থাকবে।

জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দি জানিয়েছেন , যদি এমন ঘোষণা আসে, তাহলে দৃঢ়সংকল্প করতে হবে। আমেরিকার জনগণ, তাঁদের মিত্র ও অংশীদারদের সুরক্ষায় আরও পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে। তাই সেই বিষয়ে নজর দিতে হবে।

উল্লেখ্য শুক্রবার এক অনুষ্ঠানে অস্ত্রাগার সীমাবদ্ধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয় নি চিন ও রাশিয়া। সাড়া না দেওয়ায় তাঁদের উপর আরও কার্যকর চাপ প্রয়োগে নতুন নীতি প্রণয়ন করার বিষয়ে বক্তব্য রাখেন প্রণয় ভাদ্দি। সেখানেই তিনি জানান যে মার্কিন প্রশাসন আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত