Nobel Peace prize: তালিকায় অল্ট নিউজের মহম্মদ জুবের, প্রতীক

তালিকায় নাম রয়েছে পরিবেশবিদ গ্রেটারও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ বছরের নোবেল শান্তি সম্মানের তালিকায় নাম রয়েছে অল্ট নিউজের মহম্মদ জুবের। টাইম পত্রিকার প্রতিবেদন সে কথাই বলছে। নাম রয়েছে অল্ট নিউজেরই প্রতীক সিনহারও।  পত্রিকার প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতীয় সাংবাদিক মহম্মদ জুবের এবং তাঁর সংস্থার সহকর্মী প্রতীক সিনহা দীর্ঘদিন ধরেই তথ্যনির্ভর খবর প্রকাশ করে আসছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লাগাতার নিশানা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভিত্তিহীন এবং অসত্য খবর। অল্ট নিউজের মহম্মদ জুবের এবং তাঁর সহকর্মী প্রতীক সিনহা সেই সব ভিত্তিহীন খবরের পর্দা ফাঁস করেছেন বলে সরকারের রোষাণলে তাদের পড়তে হয়েছে। রাষ্ট্রশক্তি তাদের গ্রেফতার করেছে। দুই সাংবাদিকের মুক্তির দাবিতে সরব হয় ভারতের সুশীল সমাজ।

টাইম পত্রিকায় এও বলা হয়েছে, ভারতে বাক্ স্বাধীনতার অধিকার শুধুমাত্র খাতা-কলমে। সরকার সেখানে ভয়-ভীতির পরিবেশ তৈরি করেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জুবের এবং প্রতীক সিনহার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নানা প্রান্ত থেকে তাদের মুক্তির দাবি ওঠে। এক মাস জেলে থাকার পর জুবের জেল থেকে ছাড়া পেয়েছেন।

নোবেল কমিটি সূত্রে পাওয়া খবর অনুসারে, এবছরের নোবেল শান্তি সম্মানের তালিকায় নাম রয়েছে ৩৪৩টি। ব্যক্তি হিসেবে নাম রয়েছে ২৫১ জনের। বাকি ৯২টি প্রতিষ্ঠানের। অল্ট নিউজের জুবের ছাড়াও নাম রয়েছে বেলারুশের বিরোধীদলনেতা ভিয়াৎলানা সিখানাওস্কায়া, ভাষ্যকার ডেভিড অ্যাটেবরো, পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ, পোপ ফ্রান্সিসের।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক