বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং অঞ্চলে ভয়াবহ বন্যার জেরে ভেসে গিয়েছে একটি খামার। যেখানে রাখা ছিল বহু বিষধর সাপ। খামারটি ভেসে যাওয়ার জেরে সেখান থেকে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে গিয়েছে বলে খবর মিলেছে। এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

হেংঝৌ শহরের ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামে অবস্থিত খামার থেকে সাপগুলি পালিয়েছে বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও রয়েছে, যদিও বেশিরভাগই বিষহীন জলসাপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টাইফুন মায়সাকের প্রভাবে কয়েকদিনের টানা ভারী বর্ষণে গুয়াংজি অঞ্চলের একাধিক জলাধারে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং সেই জেলেই সাপের ফার্মটি ভেসে যায়। এরপর থেকেই আশপাশের এলাকায় সাপ ছড়িয়ে পড়ার খবর সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বন্যার জলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সময়মতো চিকিৎসা পরিষেবা পেতেও সমস্যায় পড়েছেন। গ্রাম কমিটির প্রধান উ ঝি জানিয়েছেন, একজন বাসিন্দা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

স্থানীয় বাসিন্দাদের মতে, নিচু এলাকায় থাকা ছোট ছোট সাপের খামারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সাপচাষি জানান, স্থানীয়ভাবে মূলত গোখরা, কিং র‍্যাট স্নেক এবং জলঢোঁরা সাপ পালন করা হয়। এর মধ্যে কেবল গোখরাই বিষধর। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধারকারী দল মোতায়েন করেছে। সেই সঙ্গেই আশপাশের গ্রামের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক মিলে একটি সাপ ধরার দল গঠন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধার করছেন। উদ্ধারকারীদের দাবি, এখন পর্যন্ত ধরা পড়া অধিকাংশ সাপই বিষহীন। প্রশাসন বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। সাধারণ মানুষদের নিজেদের নিজেরা সাপ ধরার চেষ্টা না করা থেকে বিরত থাকার বার্তা দিয়েছে প্রশাসন।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?