ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় সিদ্ধান্ত রাজ্যের। পশ্চিমবঙ্গ মেডিক্যাল এডুকেশন সার্ভিস থেকে সরিয়ে দেওয়া হল চিকিৎসক ডা. রিয়াল দাসকে। তাঁকে ফের পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিস (WBGS) ক্যাডারে।

রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের অধীনে কাজে যোগ দিতে হবে তাঁকে। এবার থেকে তিনি মেডিক্যাল অফিসার হিসেবে প্রাপ্য বেতনই পাবেন।  কিন্তু তাঁর আগে এই জে তিনি এইভাবনে চাকরি পেয়েছিলেন তা খতিয়ে দেখা চলছে। অভিযোগ, দীর্ঘদিন পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিসের আধিকারিক হয়েও মেডিক্যাল এডুকেশন সার্ভিসে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন রিয়াল দাস। সেই সূত্রে নিয়মের বাইরে গিয়ে বেশি বেতনও পেয়েছেন। সরকারের দাবি, অতিরিক্ত পাওয়া সেই অর্থ ফেরত নেওয়া হবে। এই ঘটনায় সরব হয়েছেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দাবি, সহকারী অধ্যাপক পদে থাকার জন্য প্রয়োজনীয় যোগ্যতাই ছিল না রিয়াল দাসের। এমডি ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি ওই পদে ছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, প্রভাবশালী লবির জোরেই এতদিন ওই পদে বহাল ছিলেন রিয়াল দাস। রিয়াল দাস প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ চিকিৎসক ডা. এস পি দাসের কন্যা। আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই বারবার সামনে আসে তথাকথিত ‘উত্তরবঙ্গ লবি’-র নাম। অভিযোগ, দীর্ঘদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এই লবিরই প্রভাব ছিল। বদলি, পদোন্নতি থেকে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেও তাদের প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছিল।

আরও পড়ুনঃ ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

অভিযোগ রয়েছে, সেই প্রভাবের জোরেই এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির সাইকিয়াট্রিক এপিডেমিওলজি বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন রিয়াল দাস। এমনকি তাঁর জন্য নতুন পদও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। নয়া সরকারি নির্দেশে স্পষ্ট, ভবিষ্যতে তিনি আর মেডিক্যাল এডুকেশন সার্ভিসের সুবিধা পাবেন না। পাশাপাশি অতিরিক্ত প্রাপ্ত বেতনও সরকারি নিয়ম মেনে তাঁর কাছ থেকে আদায় করা হবে।

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

ঘরে সবজি নেই? মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোফতা, রইল সহজ রেসিপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ