মোদি সরকারের চেষ্টা বিফলে, চার বছর বাদে FATF-র ধূসর তালিকামুক্ত পাকিস্তান

২০১৮ থেকে  আন্তর্জাতিক সংস্থার ধূসর তালিকায় ছিল শাহবাজ শরিফের দেশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আপত্তি ধোপে টিঁকল না। সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ায় অভিযুক্ত পাকিস্তানকে (Pakistan) ধূসর তালিকা (Grey List) থেকে সরাল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। প্যারিসে সংগঠনের দুদিনের সম্মেলন শেষে পাকিস্তানকে ধূসর তালিকা থেকে সরিয়ে দেওয়ার কথা জানান এফএটিএফ-এর সভাপতি টি রাজাকুমার (T Raja Kumar)। ২০১৮ থেকে  আন্তর্জাতিক সংস্থার ধূসর তালিকায় ছিল শাহবাজ শরিফের দেশ। গত জুন মাসেই এফএটিফের বৈঠকে পাকিস্তানকে ধূসর তালিকা থেকে সরানোর ইঙ্গিত মিলেছিল।

সন্ত্রাসবাদে আর্থিক মদত জোগানোর দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ একাধিক দেশের চাপের মুখে পড়ে ২০১৮ সালে পাকিস্তানকে ধূসর তালিকায় যুক্ত করেছিল সন্ত্রাসবাদে আর্থিক মদত আটকানোর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। যার ফলে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয়েছিল ত‍ৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। মূলত দাউদ ইব্রাহিম, হাফিজ সাইদ সহ একাধিক কুখ্যাত মাফিয়া ও জঙ্গিকে আশ্রয় দেওয়ার দায়েই ওই শাস্তি পেতে হয়েছিল পাকিস্তানকে। ফলে আন্তর্জাতিক সাহায্য পেতে হিমশিম খেতে হয়েছিল।

গত জুন মাসে এফএটিএফ-র বৈঠক হয়। ওই বৈঠক শেষে সংস্থার পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান সন্ত্রাসদমনে দু’টি কর্মসূচি সম্পূর্ণ রূপায়ণ করেছে, যার মধ্যে ৩৪টি বিষয় রয়েছে। গত ২৯ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর এফএটিএফ-এর ১৫ সদস্যের দল পাকিস্তান সফরে যায়। ওই সংস্থার রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার থেকে প্যারিসে শুরু হওয়া এফএটিএফের বৈঠকে আলোচনা হয়। রিপোর্টের ভিত্তিতেই পাকিস্তানকে ধূসর তালিকা থেকে সরানো হয়। যদিও নয়াদিল্লির পক্ষ থেকে মরিয়া চেষ্টা চালানো হয়েছিল যাতে চিরশত্রু পাকিস্তানকে ধূসর তালিকা থেকে সরানো না হয়। কিন্তু সেই চেষ্টা বিফলে গিয়েছে।

.

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা