২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাশ পটেল। তাঁর দীর্ঘদিনের বান্ধবী তথা জনপ্রিয় গায়িকা অ্যালেক্সিস উইলকিন্সের সঙ্গে গতকাল রবিবার (৪ অক্টোবর) বাগদান সেরেছেন তিনি। এফবিআই ডিরেক্টর কাশ পটেল ও গায়িকা অ্যালেক্সিস বেশ কিছুদিন ধরেই প্রেম করছিলেন বলে খবর। তবে সেই বিষয়ে দুজনের কেউই কিছুই জানাননি। কিন্তু গতকাল, রবিবার সবাইকে চমকে দিয়ে বাগদান সেরে ফেলেছেন তাঁরা।

২৭ বছর বয়সি উইলকিন্স ৪৬ বছরের কাশ পটেলের সঙ্গে দাঁড়িয়ে তোলা একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে তিনি নিজের হাতের আংটিটি দেখানোর জন্য সকলের সামনে তুলে ধরেন। সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে গাঁটছড়া বাঁধলাম।’ পটেল ২০২৫ সালে এফবিআই-এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি এফবিআই ডিরেক্টর পদে পটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উইলকিন্স উপস্থিত ছিলেন। কাশ পটেল যিনি উইলকিন্সের ছবিটি রিপোস্ট করেছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ২৫০’ কর্মসূচির অংশ হিসেবে ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’-এ পারফর্ম করেছিলেন কাশের বিশেষ বান্ধবী অ্যালেক্সিস উইলকিন্স।

আরও পডুন: জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

উইলকিন্স সঙ্গীতশিল্পী ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবে মার্কিন মুলুকে পরিচিত। ২০২৩ সালে তাঁর প্রথম গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন। কনজারভেটিভ বা রক্ষণশীল বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত উইলকিন্স তাঁর ওয়েবসাইটে লিখেছেন যে, ‘তিনি কান্ট্রি সঙ্গীতের ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি এতে প্রাসঙ্গিকতা ও সমসাময়িক ভাষাকে যুক্ত করতে চান।’

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার