তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ফিফা

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০ লক্ষ মার্কিন ডলার অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: তুরস্ক ও সিরিয়ায় শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। আজ শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১০ লক্ষ ডলার আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। তুরস্ক ফুটবল ফেডারেশন ও সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই ওই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। ভূমিকম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের অস্থায়ী আস্তানা গড়ে দেওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় সাহায্যের জন্য ওই অর্থ ব্যয় করা হবে।’  

গত ৬ ফেব্রুয়ারি ভোরে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দুই দেশের বিস্তীর্ণ এলাকা। সর্বস্ব আর প্রিয়জন হারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ-বাতাস। শুধু তাই নয়, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এদিন বিকেল পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এখনও চলছে ধ্বংসস্তুপ সরানোর কাজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। যদিও বেশ কিছু অলৌকিক ঘটনাও ঘটে চলেছে। ভূমিকম্পের ১১ দিনের মাথায় ধ্বংসস্তুপের ভিতর থেকে ১২ বছরের এক কিশোর সহ তিনজনকে জীবিত আবস্থায় উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যেই তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে  ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ।  বিপর্যস্তদের জন্য এক মিলিয়ন পাউন্ড আর্থিক অনুদানের ঘোষণাও দিয়েছে সংস্থাটি। পাশাপাশি ভূমিকম্পে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইপিএলের সবগুলি ম্যাচে ফুটবলার ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামছেন। ইপিএল কর্তৃপক্ষের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ‘উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন’ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ২ লাখ ইউরো অনুদান দিয়েছে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য