কীভাবে ঘটল জাপানের বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড!

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের টোকিও হানেদা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, টোকিও-হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। বর্তমানে ৩৬৭ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সংঘর্ষের জেরে বিমানের জানালা থেকে আগুনের শিখা বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অনেক ট্রাক ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এই ঘটনার জেরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি জরুরি কক্ষ স্থাপন করা হয়েছে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকার্য ।

এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। সেই বিমানে যাত্রী সংখ্যা ছিল ৩৬৭  জন। হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় এ ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিমানটির নাম জেএএল ৫১৬। এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, হানেদা জাপানের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। সেখানে কি করে এমন আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে উঠেছে জাপানের মাটি। যার জেরেই হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এদিন জাপান থেকে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। তবে এই ভূমিকম্পের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওয়াজিমা শহরটি। এই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের জাপান বিমানবন্দরে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।

 

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে