Omicron: হামলা এবার আমেরিকায়

আক্রান্ত ব্যক্তি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় যে কোনও সময় ওমিক্রন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছিল চিকিৎসকমহল। তাদের আশঙ্কা সত্যি হল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যের প্রতিবেদন অনুসারে, আমেরিকা নতুন এই ভ্যারিয়েন্টে একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। জানা গিয়েছে, সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। গত ২২ নভেম্বর তিনি আমেরিকা ফিরলে করোনা পরীক্ষা করা হয়। সাতদিন বাদে রিপোর্ট আসে, ওই ব্যক্তি ওমিক্রনের শিকার। তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে।

মার্কিন প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পুনরাবৃত্তি যাতে নতুন এই প্রজাতির ক্ষেত্রে না ঘটে, তার জন্য এখন থেকেই কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে বাইডেন প্রশাসন। বেশ কিছু পদক্ষেপের ব্যাপারেও তারা চিন্তা-ভাবনা করছে। খুব শীঘ্রই এই ব্যাপারে তারা ঘোষণা করবে।

রয়টার্সের খবর অনুসারে, আমেরিকার ছোটো-বড়ো সব বিমানবন্দরে বিদেশ থেকে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছে আমেরিকা। আমেরিকার সব বিমান সংস্থাকে বলা হয়েছে, বিদেশ থেকে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে যে সব যাত্রী আমেরিকা পৌঁছবেন, তাঁদের নামের একটি তালিকা প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

বসে নেই জাপান। তারা কড়া পদক্ষেপ করতে চলেছে। প্রয়োজনে কন্টেনমেন্ট ঘোষণা করতে পারে জাপ-প্রশাসন। ব্যাঙ্ক অব জাপানের বোর্ড সদস্য হিতোশি সুজুকি জানিয়েছেন, আশা ছিল জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু নতুন করে ওমিক্রন ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় মনে হয় না সেই আশা পূরণ হবে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ