ফের শিরোনামে পেগাসাস, ফ্রান্সের পাঁচ মন্ত্রীর ফোনে আড়ি পাতার অভিযোগ

খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের শিরোনামে পেগাসাস। এবার ফ্রান্সে। অভিযোগ ফ্রান্সের পাঁচ শীর্ষস্থানীয় মন্ত্রীর মোবাইল ফোনে পাওয়া গিয়েছে পেগাসাস সফটওয়ারের অস্তিত্ব। খবর প্রকাশ করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ফোনে আড়িপাতা হয়েছে ২০১৯ থেকে ২০২০-র মধ্যে। ঘটনার সময় এরা মন্ত্রী ছিলেন না। যদিও ফ্রান্স সরকারিভাবে এই নিয়ে কোনও বক্তব্য প্রকাশ করেনি।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছিল তাঁরা হলেন শিক্ষা মন্ত্রী জিন মাইকেল ব্ল্যাকুয়ের, সীমান্ত সংক্রান্ত দফতরের মন্ত্রী (টেরিটোরিয়াল কোহেশন মিনিস্টার) জ্যাকলিন গোরল্ট, কৃষি মন্ত্রী জুলিয়েন দেনরম্য়ান্ডি, আবাসন মন্ত্রী ইমানুয়েল ওয়ারগন, বিদেশ বিষয়ক দফতরের মন্ত্রী সেবেস্তেইন লেকরনু।   নাম প্রকাশে অনিচ্ছুক ফরাসি প্রশাসনের এক পদস্থকর্তা এই পাঁচ মন্ত্রীর ফোনে আড়ি পাতার খবরের সত্যতা স্বীকার করেছেন।

পেগাসাস ইস্যুতে ভারতের জাতীয় রাজনীতি তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মন্ত্রী-শিল্পপতি, সাংবাদিক, সংবাদমাধ্যমের কর্মীদের ফোনে আড়িপাতা হয়েছিল। বিরোধীরা এই ইস্যুতে সরকারের বিবৃতি দাবি করে। সংসদের বাদল অধিবেশন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সরকার জানিয়ে দেয়, যেহেতু এটি বিচারাধীন, তাই সংসদে এই নিয়ে আলোচনা সম্ভব নয়। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করা হবে। আগামী সপ্তাহে ভারতের শীর্ষ আদালত এই ব্য়াপারে বিজ্ঞপ্তি জারি করবে। এর মধ্যেই খবর এল ফ্রান্সের পাঁচ শীর্ষস্থানীয় নেতার ফোনেও আড়ি পাতা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এনএসওর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, (এই সফটওয়্যার যাদের তৈরি) পেগাসেসর টার্গেট সে দেশের কর্তারা নয়। কিন্তু কোন সূত্রে মার্কিন ওই সংবাদপত্র খবর প্রকাশ করেছে, তা আমরা জানি না। তাই এই নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা