জাপানে উদ্বেগ বাড়াচ্ছে মাংস-খেকো ব্যাকটেরিয়া, ৪৮ ঘন্টায় মারা যাচ্ছে আক্রান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : করোনার পর ফের উদ্বেগ ছড়াল জাপানে। গোটা দেশ জুড়ে মাংস খেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে শুরু করেছে। এই ব্যাকটেরিয়া এতটাই সাংঘাতিক যে এর প্রভাবে ৪৮ ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

জানা যাচ্ছে, মাংস খেকো এই ব্যাকটেরিয়ার প্রভাবে যে রোগটির সৃষ্টি হচ্ছে, তার নাম স্ট্রেপটোকোককাল টক্সিক শক সিনড্রোম। জাপানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকসাস ডিসিসের পক্ষ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছে, চলতি বছর গত ২ জুন পর্যন্ত ৯৭৭ জন এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন যা গত বছরের তুলনায় বেশি। উল্লেখ্য, গত বছর এই রোগে আক্রান্ত হয়েছিলেন ৯৪১ জন।

টোকিও উইমেন্স মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেন কিকুচি জানিয়েছেন, মাংস খেকো এই ব্যাকটেরিয়ার প্রভাবে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যেই। আগে রোগীদের ক্ষেত্রে দেখা গিয়েছে, এই ব্যাকটেরিয়ার প্রভাবে প্রথম পা ফুলতে শুরু করে। এরপর হাঁটুর কাছের অংশ ফুলতে শুরু করে। তারপর ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত ৪৮ ঘণ্টার মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। অধ্যাপক কিকুচি জানিয়েছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে চলতি বছর এই রোগে আক্রান্তের সংখ্যা ২৫০০-তে পৌঁছোবে।

জানা যাচ্ছে, শুধু জাপানেই নয়, ইউরোপের বেশ কিছু দেশে ২০২২ সালের শেষ দিক থেকেই এই রোগ ছড়াতে শুরু করেছে। যেভাবে এই রোগের প্রসার ঘটছে তাতে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারী শেষ হয়ে যাওয়ার পর এই রোগ ক্রমশ ছড়াতে শুরু করেছে বিভিন্ন দেশে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে