হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে ব্রিটেনে গ্রেফতার প্রাক্তন বাংলাদেশি কূটনীতিবিদ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: হামলা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন বাংলাদেশি কূটনীতিবিদ ফয়সাল আহমেদকে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। গত ১৬ ডিসেম্বর বার্মিংহামের সলিহুল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও আদালতে পেশ করার পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফয়সালকে জামিন দিয়েছেন বিচারক। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদ বলেছেন তিনি মোল্লা মুহাম্মদ ইউনূসের চক্রান্তের শিকার।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে দায়িত্ব নিয়েই মুক্তিযুদ্ধের সমর্থকদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের পদ থেকে সরানো হয়। তদারকি সরকারের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে ইস্তফা দেন বিদেশ সচিব জসিমউদ্দিন। তার জায়গায় বিদেশ সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে। ওই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে গত ২২ মে এক ফেসবুক পোস্ট দেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তথা বর্ষীয়ান কূটনীতিবিদ ফয়সাল আহমেদ। ওই পোস্টে তিনি লেখেন, ‘হযবরল সেগুনবাগিচায় কে বিদেশ সচিব হবেন, নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে ১০ জন সচিবকে ডিঙিয়ে কেন তড়িঘড়ি করে বিদেশ  সচিব করা হচ্ছে বোধগম্য নয়। আসাদ আলম সিয়াম শেখ হাসিনার অনুসারী হিসেবে তিন বছর চিফ অব প্রটোকল ছিলেন। আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন আসাদ আলম সিয়ামকে নির্বাচনকালীন বিদেশ সচিব করতে চান।’

এর পরেই ২৮ মে ফয়সাল আমেদকে দায়িত্ব সমর্পণ করে দেশে ফেরার নির্দেশ দেয় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। যদিও তিনি ওই নির্দেশ না মেনে রাশিয়া থেকে সোজা ব্রিটেনে চলে যান। সেখানেই ডেরা বাঁধেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক