ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন প্রাক্তন আইস স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়ন

মার্কিন প্রতিবেদন অনুযায়ী, ওই ৬৪ জনের যাত্রীবাহী বিমানে ছিলেন প্রাক্তন আইস স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়ন ইয়েভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভ, ছিলেন তাঁদের ছেলে ম্যাক্সিম, যিনি একজন স্কেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মার্কিন সময় অনুযায়ী, বুধবার রাত ৯ টা নাগাদ আমেরিকার ওয়াশিংটনের রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছে মার্কিন সেনার চপারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান, যাতে প্রায় ৬৪ জন যাত্রী ছিল। ভয়াবহ সংঘর্ষের অভিঘাতে নদীতে ভেঙে পড়ে যায় মার্কিন সেনার হেলিকপ্টারও। যাতে ৩ জন সেনাসদস্য ছিল। রিপোর্ট অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় রক্ষা পাননি কেউই। এই ঘটনার পরেই দ্রুত উদ্ধারকার্য শুরু হয়ে এবং ১৯ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনাটিতে দুঃখপ্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি পর্যবেক্ষণ করছেন। তবে ১৯ জন যাত্রীদের মধ্যে সকলের পরিচয় না জানা গেলেও, তিনজনের পরিচয় জানা গিয়েছে। মার্কিন প্রতিবেদন অনুযায়ী, ওই ৬৪ জনের যাত্রীবাহী বিমানে ছিলেন প্রাক্তন আইস স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়ন ইয়েভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভ, ছিলেন তাঁদের ছেলে ম্যাক্সিম, যিনি একজন স্কেটার। বিমান দুর্ঘটনায় পরিবারের সকলেই মারা গিয়েছেন।

জানা গিয়েছে, তাঁরা সকলেই ওই বিমানে ছিলেন। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দুর্ঘটনার বিষয়ে মন্তব্য বলেছেন, “বোর্ডে অন্যান্য রাশিয়ান নাগরিকও ছিলেন। আজ ওয়াশিংটন থেকে এটি সত্যিই দুঃখজনক খবর।” অন্যদিকে ইউএস ফিগার স্কেটিং কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দুর্ঘটনার সময় যাত্রীবাহী বিমানে প্রাক্তন আইস স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়ন ইয়েভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভ, তাঁদের ছেলে ম্যাক্সিম-সহ পুরো পরিবার ছিলেন। তাঁরা কানসাসে ইউএস চ্যাম্পিয়নশিপের সঙ্গে একত্রে অনুষ্ঠিত একটি জাতীয় উন্নয়ন শিবির থেকে ফিরেছিলেন।’

আর একটি সংবাদ সংস্থা জানিয়েছেন, ওই যাত্রীবাহী বিমানে ১৫ জনের মতো যাত্রী ফিগার স্কেটিংয়ে যুক্ত ছিলেন। তবে কর্মকর্তারা এখনও স্পষ্ট খবর দেননি। জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার সময় ৬৪ জনের যাত্রীবাহী ছোট বিমানটি কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। আর মাঝ আকাশেই চপারের সঙ্গে যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষে দুটো বিমানই ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে ভেঙে পড়ে যায়। এখনও মৃতদের সন্ধান চলছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের