হাসিনার দল করায় ঢাকায় মধ্যরাতে গ্রেফতার জনপ্রিয় গায়িকা মমতাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তারপরেই আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (DB)।

জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১২টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার ধানমন্ডি থেকে প্রাক্তন সাংসদ মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে  তাঁর ধানমন্ডির বাড়িতে পুলিশ গিয়েছিল। স্টার কাবাবের পেছনে তাঁর বাড়ি। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার গ্রেফতারের পর মঙ্গলবারই তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।

মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছিলেন। আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন। আওয়ামী লীগের সাংসদ ছাড়াও তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তিনি একজন লোকশিল্পী। বাংলাদেশে একজন জনপ্রীয় সঙ্গীতশিল্পীও বটে। ২০২২ সালের জুনে বিএনপিকর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে গত অক্টোবরে একটি মামলা দায়ের হয়। সেই মামলার আসামি মমতাজ।

গত বছরের হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হয়েছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মমতাজ বেগম। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের টিকিটেই লড়াই করেছিলেন। কিন্তু পরাজিত হন। তারপর থেকেই তাঁকে রাজনীতিতে আর সক্রিয়ভাবে দেখতে পাওয়া যায়নি।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১