আচমকা পাকিস্তান অচল করার ডাক ইমরানের, নামলেন পথে

লাহোর থেকে শুরু কর্মসূচি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান অচল করার ডাক দিলেন ইমরান খান। বুধবার লাহোরের বাড়ি থেকে শুরু করলেন জেল ভরো কর্মসূচি। দলের টুইটার হ্যান্ডেলে এই কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তুলে ধরা হয়েছে দুটি কারণ। ইমরান জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির প্রথম উদ্দেশ্য সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার যা পাওয়ার কথা দলের প্রত্যেক নেতা-কর্মীর সেটা কেড়ে নেওয়া হয়েছে। কর্মীদের ওপর চলছে জুলুমবাজি। তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। জুলুমবাজির সংবাদমাধ্যমের কর্মীদের ওপরেও। 

দ্বিতীয় কারণ, পাকিস্তানের আর্থিক দৈন্যদশা। আর এর জন্য দায়ী সরকার। দেশের সম্পদ যার লুঠ করে পালিয়েছে, তাদের সঙ্গে হাত মিলিয়েছে এই সরকার। মন্ত্রীরা আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে উঠছে।দেশে চাকরি নেই। ক্রমে বাড়ছে বেকারের সংখ্যা।তাই, দল পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। টুইটের পাশাপাশি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন ভিডিয়ো বার্তা। বলেছেন, সরকার এই কর্মসূচি বানচাল করতে আপ্রাণ চেষ্টা চালাবে। ধরে ধরে জেলে ঢোকাবে। ধরে নেওয়া যেতে পারে, জেলে ঢুকিয়ে আমাদের ওপর অত্যাচার চালাবে। সব সম্ভাবনার কথা ধরে নিয়েই বলছি ভয় পেলে চলবে না। দেখার দরকার ওরা আমাদের কতজনকে জেলে ঢোকাতে পারে। পাকিস্তানের একটি জেলও ফাঁকা থাকবে না।  

ইমরানের এই আচমকা ঘোষণায় পাকিস্তান সরকার পড়েছে বেকায়দায়। মিছিল কোন পথে কোথায় আসবে, সে ব্যাপারে বিন্দুবিসর্গ তথ্য় তাদের কাছে নেই। অন্যদিকে, ইমরানের ওপর একবার হামলাও হয়েছে। সরকার পড়েছে গাড্ডায়।

আরও পডুন বন্যায় আসা ত্রাণ পাল্টা তুরস্কে পাঠিয়েছে পাকিস্তান

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার