এই মুহূর্তে

দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার হলেন ইউক্রেনের প্রাক্তন জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে। বিষয়টি রবিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) একটি বিবৃতিতে নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার গোপনে দেশ থেকে পালাচ্ছিলেন গেরমান গালুশচেঙ্কো। তিনি ইউক্রেনের ‘মিডাস’ দুর্নীতির অন্যতম অভিযুক্ত ছিলেন। তাঁকে বর্তমানে গ্রেফতার করে জেল হেফাজতে রাখা হয়েছে। আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

আপাতত বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। আন্তর্জাতিক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের প্রাক্তন জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লোদিমির জেলেনস্কির খুব কাছের মানুষ ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের সেপ্টেম্বরে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ছিল। জেলেনস্কির ঘনিষ্ঠ মন্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে দেশের জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ দিয়েছিলেন।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান এবং দেশের সবগুলি পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলির নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটমের ঠিকাদারদের কাছ থেকে যেকোনও চুক্তির বিনিময়ে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। তাঁর বিরুদ্ধে এত পরিমাণ দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে আসতেই তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর গতকাল গ্রেফতারের ভয়ে ইউক্রেন ছেড়ে পালানোর চেষ্টা করেন। তখনই তাঁকে ধরে ফেলা হয় এবং গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ