প্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ‘ফার্স্ট লেডি’ রোসালিন কার্টার

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ প্রয়াত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি রোসালিন কার্টার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ছিলেন  যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী। কার্টার পরিবারের  পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানান হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর সময়  পরিবারের লোকজন তার পাশে ছিলেন। ক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার।

পরিবারের সূত্রে জানা গিয়েছে, রোজালিন ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিলেন।  গত জুলাই মাসে ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন জিমি এবং রোজালিন দম্পতি।  জীবনের দীর্ঘ পথ তাঁরা দুজনে একসঙ্গে কাটিয়েছেন। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোসালিন কার্টার নাম নেন তিনি। তাঁদের সংসারে ৪ সন্তান, ১১ নাতি-নাতনি এবং ১৪ জন প্রপৌত্র ও প্রপৌত্রী রয়েছে। তবে দুঃখের বিষয় ২০১৫ সালে তাদের একটি নাতি প্রাণ হারিয়েছেন।

ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ফার্স্ট লেডির দায়িত্ব পালন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে জিমি-রোসালিন দম্পতির খ্যাতি রয়েছে। পাশাপাশি তাঁরা দুজনে মিলে এই দাতব্য চিকিৎসাকেন্দ্রও গড়ে তুলেছেন। ১৯২৭ সালের ১৮ আগস্ট রোসালিন জন্মগ্রহণ করেন। রোসালিনের মৃত্যুতে প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার জানিয়েছেন, ‘আমি যা কিছু অর্জন করেছি তাতে রোজালিন সমান অংশীদারি। তাঁর মৃত্যুতে আমি শোকাহত।‘রোসালিনের এই মৃত্যুতে যুক্তরাষ্ট্রে নেমেছে শোকের ছায়া।    

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক