চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডের সমুদ্র সৈকতে ডুবে মৃত্যু ৪ ভারতীয়র

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ফিলিপ আইল্যান্ডের সমুদ্র সৈকতে জলে ডুবে মৃত্যু হল চার ভারতীয়ের। স্থানীয় গণমাধ্যমের  তরফে জানান হয়েছে- মৃতরা হলেন ২০ বছর বয়সী এক পুরুষ ও দুই নারী এবং ৪০ বছর বয়সী  একটি নারী। এই ঘটনার পর মেলবোর্নের কনস্যুলেট জেনারেল নিহতদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কি করে তারা ডুবে গেলেন তা এখনও পর্যন্ত অধরা। 

ক্যানবেরায় ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়েছে, ‘এই ঘটনা  অস্ট্রেলিয়ার জন্য ট্র্যাজেডি।   ভিক্টোরিয়ার ফিলিপ দ্বীপে ডুবে যাওয়ার ঘটনায় ৪ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রয়োজনীয় সহায়তার জন্য আমাদের টিম নিহতদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এই ঘটনার সময় ফরেস্ট কেভসের দল তাদের বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই সব চেষ্টা সফল হয়নি। জলে ডুবেই ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে তিনি মারা যান।‘ তবে মৃত ভারতীয়দের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

ভিক্টোরিয়ার পুলিশ কর্মকর্তা কারেন নাইহোম জানান, ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছিলেন এবং বাকি তিনজন মেলবোর্নের কাছে থাকতেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ফিলিপ দ্বীপটি  সমুদ্রের মধ্যে  গুহার জন্য বেশ জনপ্রিয়। এছাড়াও ফরেস্ট গুহাগুলি স্থানীয়দের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন সৈকত। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মুনি সমুদ্র সৈকতে ডুবে মারা গিয়েছিলেন দুই ভারতীয়। তারা তেলেঙ্গানা থেকে আসা একই পরিবারের সদস্য ছিল।  

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ