চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উটের সঙ্গে গাড়ির ধাক্কায় ওমানে প্রাণ হারালেন বাংলাদেশি পরিবারের চার সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের চারজন । উটের সঙ্গে গাড়ির ধাক্কা লাগাতে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনাটি। জানা গিয়েছে, সালালাহ শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি উট হঠাৎ করে  রাস্তার উপর চলে আসে। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

জানা গিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) ওমানের স্থানীয় সময় রাত ৮টার  সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।দুর্ঘটনায় নিহতদের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস বেগম, তাঁর ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান,  জামাই মুহাম্মদ দিদারুল আলম হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও একজন যিনি নিহত হয়েছেন তিনি হলেন  শফিউল আলমের পুত্রবধূ।  তাঁর নাম জানা যায়নি।

আরও পড়ুন: বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দু’ঘণ্টা ধরে ব্যপক সংঘর্ষ, আহত ৫

আরও জানা গিয়েছে ফটিকছড়ির বাসিন্দা মুহাম্মদ পারভেজ  প্রবাসী শফিউল আলমের সঙ্গে ওমানে যৌথভাবে ব্যবসা করেন।  তিনি জানিয়েছেন, শফিউল আলমের পরিবার দীর্ঘদিন ধরেই ওমানে বসবাস করছেন। শুক্রবার তাঁরা  পরিবারের সদস্যদের নিয়ে সালালাহ এলাকায় মাজার যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়েছিলেন।  ফেরার পথে একটি উটের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লেগে গাড়িটি উল্টে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় পরিবারের পাঁচ সদস্য আহত হন। হাসপাতালে  নিয়ে গেলে চারজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ