মস্কোর হামলার পরে ঠকঠক করে কাঁপছে ইউরোপ, জঙ্গি হামলার সর্বোচ্চ সতর্কতা জারি ফ্রান্সে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোর এক কনসার্ট হলে জঙ্গিদের এলোপাথাড়ি গুলির ঘটনার পরেই ফ্রান্সে জারি হল সতর্কতা। সন্ত্রাসী হামলার আশঙ্কা করে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল নিরাপত্তা কর্মকর্তা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

গ্যাব্রিয়েল আতাল বলেন, ‘মস্কোয় হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারকে কেন্দ্র করে এবং আমাদের দেশের ওপর হামলার হুমকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ ফ্রান্সের রেলস্টেশন, বিমানবন্দর, ধর্মীয় স্থান ও বিভিন্ন জনসমাগমের জায়গায়  জারি হয়েছে সতর্কতা।

গত ২২ মার্চ মস্কোর অদূরে ক্রকাস সিটি হলে সেনাবাহিনীর জংলা পোশাক পরে হানা দেয় পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলির বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়েন। কেউ-কেউ হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রাণ নিয়ে অনেকেই পালাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে ওই হামলা।  এই হামলার জেরে কমপক্ষে তিন শিশুসহ ১৩৭ জন নিহত হয়েছেন  এবং ১৮২ জন জখম হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ জন হামলাকারী সহ ১১ জন। 

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত