গাজায় বন্ধ হোক ইজরায়েলি হামলা, দাবি ফরাসি প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ থামাতে এবার পথে নামলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।  ইমানুয়েল ম্যাকরন শনিবার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ইজরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে।  গাজায় বোমা হামলার কোনো যুক্তি নেই। উপত্যকায় যুদ্ধবিরতি হলে ইজরায়েল উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোও যুদ্ধবিরতির পক্ষে সম্মতি দেবে। পাশাপাশি ইজরায়েলের ওপর  হামাসের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেও উল্লেখ করেন ফরাসী প্রেসিডেন্ট। তবে, ম্যাকরন মনে করে এই যুদ্ধে ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাই তাদের এই অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় ইজরায়েলের এই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছে ফ্রান্স।

প্রসঙ্গত, ১০ নভেম্বর ইজরায়েলি বাহিনি গাজা শহরে আল-শিফা হাসপাতালের সামনে ভয়াবহ হামলা চালায়। এই হামলায় ১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন ২০ জন। এই হামলা প্রসঙ্গে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, হামাস পণবন্দিদের না ছাড়লে সংঘর্ষবিরতির প্রশ্নই নেই। ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাসের হামলা থেকে অশান্তির সূত্রপাত। গত প্রায় এক মাসের সংঘর্ষে গাজায় প্রাণ গিয়েছে অন্তত ১০,৫০০ জনের, যাদের মধ্যে অধিকাংশই শিশু।

হামাসের সঙ্গে ইজরায়েলি সেনার সরাসরি সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ । হামাসের দাবি, আহত প্যালেস্তিনীয় এবং গাজা  স্ট্রিপে আটকে থাকা বিদেশিদেরও রাফা ক্রসিং দিয়ে মিশরে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে ইজরায়েলি সেনা। আপাতত রাফা ক্রসিং পয়েন্ট বন্ধ। বৃহস্পতিবার ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শরণার্থী ক্যাম্পেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। তাতে প্রাণ গিয়েছে ৮ জনের, আহত হয়েছেন  অন্তত ১৪ জন। তবে কবে থামবে ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষ সেটাই এখন দেখার বিষয়।

 

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল