জেল-মুক্ত চার্লস শোভরাজ, গন্তব্য ফ্রান্স

কড়া নিরাপত্তায় তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় ত্রিভূবন বিমানবন্দরে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জেল থেকে ছাড়া পেলেন সিরিয়াল কিলার চার্লস শোভরাজ। শুক্রবার সকাল সওয়া বারোটা নাগাদ চার্লশ শোভরাজকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁর জেল থেকে ছাড়া পাওয়ার খবর দিয়েছে সংবাদসংস্থা এএফপি। নেপাল প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাকে আগামী ১৫ দিনের মধ্যে ফ্রান্স চলে যেতে বলা হয়েছে। কড়া নিরাপত্তায় শোভরাজকে জেল থেকে বের করে পুলিশ ভ্য়ানে তোলা হয়। এখনও পর্যন্ত যা খবর, তার ভিত্তিতে জানা গিয়েছে, কুখ্যাত এই সিরিয়াল কিলারকে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ফ্রান্সগামী বিমানে তাকে তুলে দেবে নেপাল প্রশাসনের পদস্থকর্তারা। যে পথ দিয়ে শোভরাজকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে, সেই রাস্তায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। নেপালের সংবিধান অনুসারে, কোনও বন্দি তার কারাবাসের ৭৫ শতাংশ অতিক্রম করলে এবং তাঁর আচার-আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেলে তাকে ছেড়ে দেওয়া হয়। 

জানা গিয়েছে, নেপাল সুপ্রিম কোর্টে চার্লস শোভরাজের আইনজীবী মুক্তির ব্যাপারে আর্জি জানিয়েছিলেন। আর্জিতে বলা হয়, শোভরাজের বয়স হয়েছে। তাছাড়া, জেলে থাকাকালীন তার আচার-আচরণে অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। এই দুটি বিষয়ের কথা মাথায় রেখে শোভরাজকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট জেল আধিকারিককে নির্দেশ দিক। আর্জিকে প্রাধান্য দিয়ে নেপাল সুপ্রিম কোর্ট তাঁর মুক্তির নির্দেশ দিয়েছে। সেই আর্জি মেনে নেপালের সর্বোচ্চ আদালত চার্লস শোভরাজকে মুক্তি দিয়েছে। 

আরও পড়ুন‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজকে মুক্তি দিল না নেপাল জেল কর্তৃপক্ষ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার