পাকিস্তানে তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন লোডশেডিং, রাস্তায় নেমে বিক্ষোভ

স্বাভাবিকভাবেই একদিকে গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, যাতে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। তাই সে দেশের করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই বিক্ষোভ শুরু করেছে নাগরিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের পাশাপাশি প্রখর গরমে নাজেহাল পাকিস্তানও। গতকালই ভারতের দিল্লিতে তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়েছিল। যা কিনা ১০০ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গরমের এমন ভয়াবহতার জেরে আপাতত স্কুল বন্ধ রাখা হয়েছে ভারতের বেশ কিছু রাজ্যে। গতকাল প্রচণ্ড গরমে বিহারের প্রায় ৫০ জন স্কুল-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। যার ফলে বিহার সরকার তড়িঘড়ি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গরমে রীতিমতো নাজেহাল দেশবাসী। তবে যেমন গরম বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে লোডশেডিং-এর প্রবনতা বেড়েছে। শুধু ভারতে নয়, পাকিস্তানেও একই অবস্থা। এই মূহুর্তে তীব্র তাপপ্রবাহের নাজেহাল পাকিস্তানের জনজীবন। তার মধ্যে লোডশেডিং এর মাত্রা বেড়েছে ব্যাপকভাবে।

যার ফলে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেছে নাগরিকরা। স্বাভাবিকভাবেই একদিকে গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, যাতে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। তাই সে দেশের করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই বিক্ষোভ শুরু করেছে নাগরিকরা। দীর্ঘ লোডশেডিংয়ের কারণে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পাকিস্তানে তাপপ্রবাহ আরও কিছুদিন একই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, করাচিতে গোলিমারের বাসিন্দারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে লোডশেডিং থাকার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।

যার ফলে স্বাভাবিকভাবেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যদিও পরিস্থিতি কিছুক্ষন পরেই স্বাভাবিক হয়ে যায়। বেলুচিস্তানের নাসিরাবাদ এলাকায় নাগরিকরা ১২ ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তাঁরা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং হাইওয়ে অবরোধ করে। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পাকিস্তানের খাইবার জেলার ল্যান্ডি কোটালে নাগরিকরা গ্রিড স্টেশনে হামলা চালিয়েছে। তাঁরা স্টেশনে ঢুকে বিভিন্ন কর্মসূচি পালন করে এবং সেখানে ২০ ঘণ্টারও বেশি লোডশেডিং বন্ধের দাবি জানান।এছাড়াও গিলগিট-বালতিস্তানের চিলাস এলাকাতেও লোডশেডিংয়ের কারণে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ করছে নাগরিকরা। এমন অবস্থায় জেলা জুড়ে দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে