নতুন করে শুরু পাকিস্তান-আফগানিস্তানের সংঘর্ষ, ধ্বংস ৬ ট্যাংক ও চারটি পোস্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবানের বিদেশমন্ত্রী ভারতে থাকাকালীন কাবুলে হামলা চালিয়েছিল পাকিস্তান। যার যোগ্য জবাব দিয়েছে আফগানিস্তান। কয়েকদিন পরিস্থিতি শান্ত থাকলেও ফের উত্তাপ ছড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। মঙ্গলবার রাতে খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আফগান তাবিবানদের মধ্যে আবারও তীব্র লড়াই শুরু হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাই করেছে এই সংঘর্ষে পাকিস্তানের সেনাবাহিনী।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘আফগান তালিবান এবং ফিতনা আল-খাওয়ারিজ কুররমে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী পূর্ণ শক্তি এবং তীব্রতার সঙ্গে জবাব দিয়েছে।” নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-দের জঙ্গিদের বোঝাতে পাকিস্তানি কর্তৃপক্ষ ফিতনা আল-খাওয়ারিজ শব্দটি ব্যবহার করে। সূত্রে জানা গিয়েছে, তালিবান পোস্টগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাক সেনা সূত্রে বলা হয়েছে দুই পক্ষের তীব্র গুলি বিনিময়ের পর তালিবান সেনারা তাদের অবস্থান থেকে পালিয়ে গিয়েছে। জানানো হয়েছে, কুররম সেক্টরে “আফগান তালিবানদের আরেকটি পোস্ট এবং ট্যাঙ্কর” ধ্বংস করা হয়েছে। সূত্র আরও জানিয়েছে যে অভিযানে ফিতনা আল-খাওয়ারিজের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছেন।

পাকিস্তান সেনা জানিয়েছে আফগান তালিবানদের হামলার পর পাক সেনা জবাব হিসেবে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ ও নার্গসার পোস্টে বিমান ও স্থল হামলা চালায়। তারপর পাকিস্তান সেনাবাহিনী তুর্কমানজাই ও পোলসেন পোস্টেও হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে। পাকিস্তান সেনার দাবি পোলসেন পোস্টের পাশে থাকা এক জঙ্গি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সংঘর্ষের আগে সৌদি আরব এবং কাতারের হস্তক্ষেপের পর দুই প্রতিবেশীর মধ্যে লড়াই শেষ হয়েছিল। তবে মঙ্গলবারেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, সীমান্তের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং যেকোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। এর পরপরই মঙ্গলবার রাতে ফের সংঘর্ষ শুরু হয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে