এই মুহূর্তে

দুবাইয়ের মঞ্চে গাম্বিয়ার জয়, বিশ্বসেরা মন্ত্রী হিসেবে নির্বাচিত আবাদোলী জোবে

নিজস্ব প্রতিনিধি : দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ ২০২৬ সালের ‘বিশ্বসেরা মন্ত্রী’ হিসেবে সম্মানিত হলেন গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবদোলি জোবে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাঁর হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন।

বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ১০ জন মন্ত্রীর মধ্য থেকে আবদোলি জোবেকে বেছে নেওয়া হয়। নীতিমালাকে কার্যকর বাস্তবতায় রূপ দেওয়া, উদ্ভাবনী চিন্তাধারা এবং সমাজে দৃশ্যমান ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে তাঁর নেতৃত্বকেই এই স্বীকৃতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পুরস্কার মূলত সেই সব মন্ত্রীদের দেওয়া হয়, যাঁদের কাজ নিজ দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয় এবং যাঁরা আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সমাধানের মাধ্যমে জনসেবা উন্নয়নে বিশ্বকে অনুপ্রাণিত করেন।পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া, যা ‘আফ্রিকার হাস্যোজ্জ্বল উপকূল’ নামে পরিচিত, জোবের নেতৃত্বে পর্যটন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে গাম্বিয়ার জিডিপিতে পর্যটন খাতের বড় ভূমিকা রয়েছে এবং এই খাত লক্ষাধিক মানুষের জীবিকা নিশ্চিত করছে। আটলান্টিক মহাসাগরের মনোরম সৈকত, শান্ত গাম্বিয়া নদী, পরিবেশবান্ধব ইকো-লজ ও আধুনিক বুটিক হোটেলের জন্য দেশটি আফ্রিকার অন্যতম নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। জোবে জানান, পর্যটন অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ টানতে সরকার একাধিক নীতিগত পদক্ষেপ নিয়েছে।

এক সাক্ষাৎকারে গালফ বলেন, “রিসোর্ট ও হোটেল গড়ার জন্য জমি বরাদ্দ করা হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক নীতিমালা চালু করা হয়েছে। সঠিক পথে কাজ করলে স্বীকৃতি আসবেই।”এই পুরস্কার নির্বাচনে সুশাসন, স্বচ্ছতা ও জনমুখী নীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিচারকরা প্রার্থীদের দক্ষতা, প্রস্তুতি, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এপস্টিনের ফাইলে ‘বলিউড গাই’ অনুরাগ কাশ্যপের নাম, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

ভেনিজুয়েলা সরকারকে তেল বিক্রির ৫০ কোটি ডলার ফিরিয়ে দিল আমেরিকা

ওয়েবসাইট থেকে এপস্টিন-সংক্রান্ত সমস্ত নথি সরিয়ে ফেলল মার্কিন বিচার বিভাগ, কেন?

ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত চার শিশু সহ প্রায় ১৬ জন

নিজের বাড়িতেই দুষ্কৃতীদের গুলিতে খুন মুয়াম্মর গদ্দাফির ছেলে সইফ আল-ইসলাম

যুদ্ধবিরতির শেষেই কিয়েভে ফের রুশ হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ