যুদ্ধবিরতির শেষেই কিয়েভে ফের রুশ হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহের যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হয়েছে। তারপরেই ফের কিয়েভে (Kiev) হামলা চালানো শুরু করেছে রাশিয়া (Russia)। মঙ্গলবার ইউক্রেনের (Ukrain) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছিলেন, কিয়েভ সহ বিভিন্ন শহরে হামলা বন্ধ করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শীতের কারণ দেখালেও ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকবে। কিন্তু ইউক্রেন দাবি করেছে, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে মস্কো (Mosco)। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান জানিয়েছেন, প্রবল শীতের মধ্যেও রাতের অন্ধকারে কিভাবে বড় হামলা চালিয়েছে রাশিয়া (Russia)। সেল্টার হাউসে সকলকে থাকতে অনুরোধ জানানো হয়েছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, পূর্বাঞ্চলীয় শহর হারকিবেও রুশ গোলাবর্ষণ চলেছে। এর জেরে এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে।

আগামী ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হবে। এই পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা রয়েছে বুধবার। আবুধাবিতে এই আলোচনা হতে চলেছে। ভূখণ্ড ইস্যুতে এখনো অচলাবস্থা জারি রয়েছে কোনও পক্ষই আপোস করতে এখনো রাজি হয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু কিয়েভ তা মানতে চায়নি। কিয়েভের সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। নাহলে প্রাণহানীর সম্ভাবনা বাড়তে পারে। 

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড