এই মুহূর্তে

ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত চার শিশু সহ প্রায় ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: একেই হয়ত বলে বিধাতার লিখন। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস । ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১৬ জনের।  নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। 

জানা গিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্রাজিলের আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায়। প্রায় ৬০ জন যাত্রী ছিল বাসটিতে। রাস্তায় বাঁক নেওয়ার সময় রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায় বাসটি। তাতেই বেশ কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন এবং বাসের নিচে চাপা পড়ে যান। আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন মহিলা, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল বলেই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাইকের, ভয়াবহ দুর্ঘটনা ডায়মন্ড হারবারে, গুরুতর আহত ৫

বাসের গতি কত ছিল, কীভাবে চালানো হচ্ছিল সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি সিয়ারা অঙ্গরাজ্যে পালিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ ধর্মীয় উৎসব থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এই উৎসবে হাজারো ভক্ত অংশ নেন। আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো নিশ্চিত করেছেন দুর্ঘটনার কথা। তিনি জানিয়েছেন এটি খুবই ভয়াবহ এবং অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা। দুর্ঘটনার যে সমস্ত ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে গিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস শোক প্রকাশ করে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

লাল কেল্লা বিস্ফোরণের পিছনে জয়েশ-ই-মহম্মদ, এবার দাবি রাষ্ট্রপুঞ্জের তদন্ত রিপোর্টে

পাঁচ দশক ধরে ভারত-সহ ৯ দেশের ৮৯ নাবালিকাকে যৌন নির্যাতন, প্রকাশ্যে ফরাসি শিক্ষকের ভয়ঙ্কর কীর্তি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিতর্ক, মেয়েকে গুলি করে খুন করলেন বাবা

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানের সময় সাংসদকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারে প্রাক্তন পুলিশ কর্মীর এলোপাথাড়ি গুলি, অনেকের মৃত্যুর আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ