প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই কাটছে না বিপদ। টানা ভারী বৃষ্টিতে ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে নেপাল। একের পর এক এলাকায় হড়পা বান, নদীর জলস্তর বৃদ্ধি এবং ধসের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গান্ডাকি প্রদেশ। এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ২৪-এ পৌঁছেছে বলে জানা গিয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। উদ্ধারকাজ চলছে জোরকদমে। 

গত কয়েক দিন ধরে নেপালের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বৃষ্টি চলছে। তার জেরেই পাহাড়ি এলাকায় একের পর এক ধস নামছে। ফুলেফেঁপে উঠেছে একাধিক নদী। বিশেষ করে কালী গণ্ডকী নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বহু বাড়ি, রাস্তা এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। গান্ডাকী প্রদেশের বাগলুং, মিয়াগদি, পার্বত, নাওয়ালপুর-সহ একাধিক এলাকা বিপর্যস্ত। বাগলুংয়ে ধসে একটি বাড়ি চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মিয়াগদিতেও ধসের ঘটনায় প্রাণহানি ও নিখোঁজের খবর মিলেছে। দুর্গম এলাকায় পৌঁছতে গিয়ে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরাও।  সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কালীগণ্ডকী নদীকে ঘিরে। নদীর প্রবল স্রোতে পার্বতের ফার্সে এলাকার বহু বাড়ি সম্পূর্ণ ভেসে গিয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ৬৬-৬৭টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। বাসিন্দাদের আগেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ায় সেখানে বড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। 

সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, রাজ্যে বন্যা ও ভূমিধসে ১৯৫টি বাড়ি সম্পূর্ণভাবে এবং ২৬টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭০টি বাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে। ৪৩৫টি বাড়ির প্রায় দেড় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গণ্ডকী প্রদেশের ১১টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পারবতে। সেখানে ১০৬টি বাড়ি সম্পূর্ণ এবং চারটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬২টি পরিবারের ৫৪০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বন্যা ও ভূমিধসে ছয়টি সেতু সম্পূর্ণভাবে এবং দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি সরকারি দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়াল ঘর ভেসে যাওয়ায় ৪৪টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধির জেরে স্যাংজার বেলতারিতে অবস্থিত ১৪৪ মেগাওয়াট কালিগণ্ডকী ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের মিরমি বাঁধের তিনটি গেটই সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। 

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি