বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর সিংহাসন হারালেন গৌতম আদানি

ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি অবশ্য সম্পদের নিরিখে বিশ্বের অষ্টম ধনীর সিংহাসন ধরে রাখতে সক্ষম হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় শেয়ারবাজারে গত কয়েকদিন ধরে আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার মূল্যে ধস নামার ফলে সংস্থার চেয়ারম্যান গৌতম আদানির ব্যক্তিগত সম্পত্তি অনেকটাই কমেছে। আর তার জেরেই বৃহস্পতিবার লক্ষ্মীবারেই দীর্ঘদিন ধরে দখলে থাকা বিশ্বের তৃতীয় সেরা ধনীর তকমা হারিয়েছেন । গৌতম আদানিকে হারিয়ে তৃতীয় সেরা ধনীর সিংহাসনে বসেছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি অবশ্য সম্পদের নিরিখে বিশ্বের অষ্টম ধনীর সিংহাসন ধরে রাখতে সক্ষম হয়েছেন।

বাণিজ্যিক বিষয়ক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ বিলিওনিয়ার্স’ জানিয়েছে, ‘গত কয়েক সপ্তাহে ৯১২ মিলিয়ন ডলারের সম্পত্তি খুঁইয়েছেন গৌতম আদানি। যার ফলে তাঁর সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১১৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে অ্যামাজন কর্ণধার জেফ বেজোসের সম্পদের পরিমাণ ৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার বেড়েছে। যার ফলে তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলারের সামান্য বেশি হয়েছে। ওই সামান্য ব্যবধানেই গৌতম আদানিকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন বহুজাতিক ই-কমার্স সংস্থার কর্ণধার।

গৌতম আদানি বিশ্বের তৃতীয় সেরা ধনীর সিংহাসন হারালেও শীর্ষ ধনীর কুর্সি দখলে রাখতে সক্ষম হয়েছেন ফরাসি শিল্পপতি। ১৮২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তিনি সরা ধনীর তালিকায় এক নম্বরেই রয়েছেন। টেসলা তথা টুইটার কর্ণধার ইলন মাস্ক দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩২ বিলিয়ন ডলার। ওয়ারেন বাফেট ১১২ বিলিয়ন ডলারের সম্পত্তিও নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। মাইক্রোসফট কর্ণধার বিল গেটস ১১১ বিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠস্থানে রয়েছেন।  মার্কিন শিল্পপতি ল্যারি এলিসন ৯৮ দশমিক ৮ বিলিয়ন ডলার নিয়ে সপ্তম স্থানে রয়েছেন। অষ্টমস্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। তিনিও ৮৯২ মিলিয়ন ডলারের সম্পত্তি হারিয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে। ল্যারি পেজ ৮৫ দশমিক ৬ বিলিয়ন ডলার নিয়ে নবমস্থানে রয়েছেন। দশমস্থানে রয়েছে স্টিভ বামার। তাঁর সম্পত্তির পরিমাণ ৮৪ দশমিক ৬ বিলিয়ন ডলার।

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার