পুরুষদের থেকে বেশি সময় বাঁচলেও অসুস্থ থাকেন মহিলারা, গবেষণাপত্রে প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি : মহিলারা পুরুষের তুলনায় বেশি সময় বাঁচে। তবে পুরুষদের তুলনায় বেশি সময় ধরে অসুস্থ থাকেন মহিলারা। সম্প্রতি ল্যানসেটে প্রকাশিত গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণাপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বজুড়ে স্বাস্থ্যগত দিক থেকে নারী ও পুরুষের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান দেখা যায়। গত তিন দশকে এই ব্যবধানগুলি দূর সীমিত অগ্রগতি হয়েছে। মানসিক সমস্যা, পেশীর সমস্যা ও মাথাব্যাথার মতো রোগগুলি মহিলাদের শরীরে্র ওপর বিশেষ প্রভাব ফেলে। এর ফলে প্রাণঘাতী না হলেও মহিলাদের শারীরিক অক্ষমতা ও অসুস্থতার সৃষ্টি হয়।

অন্যদিকে গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, পুরুষদের হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ জনিত রোগ, যকৃতের রোগে মৃত্যুর হার বেশি। পাশাপাশি মহিলা ও পুরুষদের মধ্যে স্বাস্থ্যগত দিকে থেকে যে ভিন্নতা রয়েছে, তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। তবে পুরুষদের থেকে অপেক্ষাকৃত বেশি শারীরিক অক্ষমতায় ভোগেন মহিলারা। শারীরিক অক্ষমতায় ভুগলেও বেশি বছর বাঁচেন মহিলারাই।

এই প্রসঙ্গে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের গবেষক লুইসা সোরিও ফ্লর জানান, গত ৩০ বছরে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তাতেও নারী ও পুরুষের মধ্যে বৈষম্য রয়েছে। যেসব পরিস্থিতির কারণে মহিলাদের মধ্যে শারীরিক অক্ষমতা বেড়ে যায়, তার দিকে কম নজর দেওয়া হয়েছে। তাই যে সব বয়স্ক মহিলার শারীরিক কর্মক্ষমতা কমে গিয়েছে, তাদের দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের