রহস্যজনকভাবে নিখোঁজ দেবগৌড়ার নাতির প্রাক্তন গাড়ি চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভোটের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে সরগরম কর্নাটকের রাজনীতি। ভোটপ্রচারেও কংগ্রেসের অস্ত্র হয়ে উঠেছে হাসনের সাংসদের সেক্স টেপ। আর ওই সেক্স টেপ ফাঁস করার অভিযোগ যার বিরুদ্ধে  সেই গাড়ি চালক কার্তিক রহস্যজনকভাবেই নিখোঁজ হয়ে গিয়েছেন। আর হাসনের প্রাক্তন সাংসদের গাড়ির চালকের আচমকা উধাও হওয়া নিয়ে রহস্য দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পোষ্য গুন্ডারাই অপহরণ করেছেন প্রজ্জ্বলের গাড়ির চালককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার গাড়ি চালাতেন কার্তিক। বছর খানেক আগেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হাসনের সাংসদের যৌন কেচ্ছার ভিডিয়ো টেপ কার্তিকই বিজেপি নেতা দেবরাজে গৌড়ার হাতে তুলে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। একটি পেন ড্রাইভে দেবগৌড়ার নাতির প্রায় ৩,০০০ সেক্স টেপ ছিল। গত ২৮ এপ্রিল এক পরিচারিকা থানায় হাসনের সাংসদ প্রজ্জ্বল রেভান্না ও তাঁর বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

যদিও ওই অভিযোগ জমা পড়ার আগেই দেশ ছেড়ে জার্মানিতে পালিয়ে যান প্রজ্জ্বল রেভান্না। যৌন কেলেঙ্কারির তদন্তে গঠিত সিটের তলবে সাড়া না দেওয়ায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। তদন্তে প্রজ্জ্বলের গাড়ির প্রাক্তন চালক কার্তিককেও জেরার জন্য ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁর কোনও খোঁজ মেলেনি। নিজের দাদার ছেলেকে বাঁচাতে আসরে নামা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী দাবি করেছেন, ‘প্রজ্জ্বল রেভান্নার গাড়ির চালক কার্তিককে মালয়েশিয়ায় সরিয়ে দিয়েছেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।’ যদিও দেবগৌড়ার পুত্রের ওই দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের