মৃতদেহ শনাক্তে হাতে ব্রেসলেট ব্যবহার গাজার বাসিন্দাদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি খুনি বাহিনির হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শ’য়ে-শ’য়ে ফিলিস্তিনি। বোমা, ক্ষেপণাস্ত্র আর বিষাক্ত ফসফরাস বোমার আঘাতে অনেকের চেহারা এতটাই বিকৃত যে শনাক্ত করাই সম্ভব হচ্ছে না। ফলে শনাক্তবিহীনদের গণকবর দিতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। প্রিয়জনের শেষকৃত্যটুকুও নিজের হাতে করতে পারছেন না অনেকে। তাই মৃত্যুর পরে যাতে শনাক্তকরণে সুবিধা হয়, তার জন্য গাজার বাসিন্দাদের অধিকাংশই বিশেষ ব্রেসলেট ব্যবহার শুরু করেছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, গত ১৮ দিনে ইজরায়েলি বিমান হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শিশু ও মহিলাই সিংহভাগ। কিন্তু হামলায় মৃতদের চেহারা এতটাই বিকৃত হয়ে পড়ছে যে শনাক্তকরণ মুশকিল হয়ে পড়ছে। গাজার বাসিন্দা ৪০ বছর বয়সী আলি এল দাবা জানিয়েছেন, ‘বোমা হামলায় মৃতদেহ এতই ক্ষতবিক্ষত যে সত্যিকারের কাউকে চেনার উপায় থাকছে না। তাই পরিজনদের শনাক্তকরণে বিভিন্ন রংয়ের ব্রেসলেট ব্যবহারের পাশাপাশি শিশু ও মহিলাদের হাতে-পায়ে বিশেষ কালিতে নাম লিখে রাখছেন অনেকে। নিজের পরিবারের সদস্যদের চিহ্নিত করতে নীল রংয়ের ব্রেসলেট বেঁধে দিয়েছেন।’

শুধু তাই নয়, ইজরায়েলের বোমার আঘাতে যাতে পরিবারের সবাই নিশ্চিহ্ন হয়ে না যান তার জন্যও এক অমানবিক কৌশল অবলম্বন করছেন ফিলিস্তিনিরা। পরিবারের সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে গাজার দুই প্রান্তে বসবাস করছেন। আলি এল দাবা স্ত্রী লীনা ও চার সন্তানকে উত্তর গাজা শহরে রেখেছেন। আর তিন সন্তানকে নিয়ে নিজে চলে গিয়েছেন দক্ষিণের খান ইউনিস শহরে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা