মার্কিন নিষেধাজ্ঞা থাকা সেনা কর্তাকেই প্রতিরক্ষা মন্ত্রী পদে বসালেন শি

রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় নাম তোলেন জেনারেল লি শ্যাংফু।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় থাকা জেনারেল লি শ্যাংফুকে (Gen Li Shangfu) চিনের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় নাম তোলেন জেনারেল লি শ্যাংফু।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে লি-র নাম ঘোষণা করা হয়েছে। এরোস্পেস ইঞ্জিনিয়ার লি চিনের স্যাটেলাইট কর্মসূচিতেও দায়িত্ব পালন করেছিলেন। প্রযুক্তি ক্ষেত্রে তাঁর যে দক্ষতা রয়েছে, তা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেঁধে দেওয়া পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) লক্ষ্য পূরণে সহায়ক হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা। ২০১৬ সালে লি-কে পিএলএ-র স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের ডেপুটি কমান্ডার করা হয়েছিল।

উল্লেখ্য ২০১৭ সালে চিনের সামরিক বাহিনী রাশিয়ার রোসোবরন এক্সপোর্টের কাছ থেকে অস্ত্র কেনে। যে অস্ত্রগুলির মধ্যে ছিল ১০টি এসইউ-৩৫ জঙ্গিবিমান এবং ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা এস-৪০০ এর সরঞ্জাম কেনা। এর ফলে সেই সময় আমেরিকার কোপে পড়তে হয় লি-কে। তাঁর উপর ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক নিষেধাজ্ঞা জারি করে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর লি-কে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক যোগাযোগ বজায় রাখা-সহ এশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক, সিঙ্গাপুরে হওয়া নিরাপত্তা সংক্রান্ত শাংরি-লা সম্মেলনে যোগ দিতে হবে।

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?