১৮ দিন পর জনসমক্ষে কেপি শর্মা ওলি, এতদিন কোথায় ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী?

১৮ দিন পর জনসমক্ষে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, এতদিন কোথায় ছিলেন কেপি শর্মা ওলি? সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে প্রায় এক সপ্তাহ অগ্নিগর্ভ ছিল নেপাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৮ দিন পর জনসমক্ষে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, এতদিন কোথায় ছিলেন কেপি শর্মা ওলি? সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে প্রায় এক সপ্তাহ অগ্নিগর্ভ ছিল নেপাল। সরকারের বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেছিল দেশটির তরুণ প্রজন্ম। ৪ সেপ্টেম্বর প্রতারণা রুখতে সোশ্যাল মিডিয়ার ২৬ টি প্ল্যাটফর্ম বন্ধের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেই দেশজুড়ে সহিংস আন্দোলন শুরু হয়। কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তরুণ প্রজন্ম। ভাঙচুর করে নেপালের সংসদ ভবন। শুধু তাই নয়, বিক্ষোভ কারীরা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একই সরকারের মন্ত্রীদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় নামিয়ে তাদের পেটাতে শুরু করেন। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে নেপাল ছেড়ে পালান অনেক মন্ত্রী।

পাশাপাশি সেনার নির্দেশে পদত্যাগ করে পালান দেশটির প্রধানমন্ত্রীর আসনে থাকা কেপি শর্মা ওলি। এই ঘটনার প্রায় ১৮ দিন পর জনসমক্ষে দেখা গেল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল) এর চেয়ারম্যান কেপি শর্মা অলিকে। পদত্যাগের পর প্রথমবার তিনি জনসমক্ষে উপস্থিত হলেন। জানা গিয়েছে, দলের ছাত্র সংগঠন, রাষ্ট্রীয় যুব সংঘ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভক্তপুরে গিয়েছেন কেপি শর্মা ওলি। ব্যাপক বিক্ষোভের পর গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন ওলি। তারপর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, প্রথমে কেপি শর্মা ওলিকে নেপাল সেনাবাহিনীর সুরক্ষায় রাখা হয়েছিল এবং পরে একটি অস্থায়ী বাসভবনে স্থানান্তরিত করা হয়েছিল। এখন, একটি দলীয় সভায় যোগদান দিতে দেখা গেল ওলিকে।

এই উপস্থিতি তরুণদের সঙ্গে তাঁর সংযোগ স্থাপন এবং রাজনৈতিক প্রভাব বজায় রাখার একটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, জেনারেল-জেড-এর সহিংসতা এবং চাপের মুখে ওলিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। বিক্ষোভ এবং অগ্নিসংযোগের মধ্যে তাঁকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে উদ্ধার করা হয়েছিল। তাঁর পদত্যাগের পর প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে তার স্থলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। যদিও ওলি বারবার দাবি করেছেন যে, তিনি পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি, তবুও তার সরকারের বিরুদ্ধে জনরোষ ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলন কে এখন “জেনারেশন-জেড বিপ্লব” বলা হচ্ছে। এবং মানুষ এটিকে ২০০৬ সালের গণআন্দোলনের সঙ্গে তুলনা করছে। যখন রাজা জ্ঞানেন্দ্রকে উৎখাত করে নেপালকে একটি প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়ে ছিল। বর্তমানে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এবং ২০২৬ সালের মার্চে নির্বাচনের সময়সূচী নির্ধারণ করা হয়েছে, তবে কাঠমান্ডু এবং অন্যান্য প্রধান শহরগুলিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে নেপালের সহিংস আন্দোলনে এখনও পর্যন্ত ছাত্র যুব-সহ মোট ৭৪ জন বিক্ষোভকারী মারা গিয়েছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর