চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 স্পোর্টস শ্যূ পড়ে অফিসে আসায় চাকরি থেকে ছাঁটাই, ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্কঃ পোশাক বিধি এমন একটা নিয়ম যা সকলকেই মেনে চলতে হয়  ।  বিশেষত, অফিসের ক্ষেত্রে থাকে পোশাক পরিচ্ছদ নিয়ে নানান নিয়ম। আর এই নিয়ম অমান্য করায় চাকরি গেল এক মহিলা কর্মীর। কারণ, তিনি  অফিসে এসেছিলেন স্পোর্টস জুতো  পড়ে  । শুনে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে ব্রিটেনে ।

জানা গিয়েছে, ব্রিটেনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল নামে এক কোম্পানি এই কাজটি করেছে। সেখানে কর্মরত ২০ বছর বয়সী এক তরুণী অফিসে স্পোর্টস জুতো  পড়ে  এসেছিলেন। আর সেইজন্য তাঁকে কোম্পানির শীর্ষ কর্মকর্তা বরখাস্ত করেন। ইতিমধ্যেই চাকরি থেকে তরুণীকে বরখাস্ত করার জন্য কোম্পানিকে ক্ষতিপুরণ হিসাবে দিতে হয়েছে ৩২ লক্ষ টাকা ।

এই প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যম তরফে জানান হয়েছে, প্রাক্তন কর্মচারী এলিজাবেথ বেনাসি ২০২২ সালে কাজে যোগ দিয়েছিলেন ।  মাত্র  তিন মাসের মধ্যে কোম্পানির তরফ থেকে তাকে বরখাস্ত করা হয় । সেইসময় তাঁর বয়স ছিল ১৮ বছর ।  ট্রাইব্যুনাল কোম্পানি প্রসঙ্গে বলতে গিয়ে এলিজাবেথ বলেন, ‘একজন ম্যানেজার তার জুতা নিয়ে আপত্তি তুলেছিলেন। তিনি সবসময় আমার সঙ্গে শিশুর মত আচরণ করতেন । শুধু তাই নয় নতুন পোশাক বিধি নিয়েও তিনি কিছু জানতেন না । সেইজন্য সকলকেই পরতে হত একই ধরনের জুতো । তবে একদিন আমি স্পোর্টস জুতো পড়ে অফিসে গিয়েছিলাম । আর তাতেই আমায় বরখাস্ত করা হয়।‘ এই পুরো ঘটনা নিয়ে লন্ডনে শুনানির সময় এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল বেনাসির পক্ষ নেয়। এরপরেই কোম্পানির তরফে  তাঁকে দেওয়া হয় ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ