হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায় আলোকিত আমেরিকার হোয়াইট হাউস। দীপাবলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে সামিল হন তিনি। শুধু তাই নয়, অনুষ্ঠানে উপস্থিত এক ভারতীয় উদ্যোগপতির কাছ থেকে মার্কিন প্রেসিডেন্ট উপহার হিসেবে পেলেন হনুমান চালিশাও।    

শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এই দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্যক্তিত্ব, আমেরিকার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, উদ্যোগপতি এবং একাধিক আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা। অনুষ্ঠানে  ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। এছাড়াও ছিলেন বিখ্যাত শেফ বিকাশ খান্না, উদ্যোগপতি বিশাল গোন্ডাল, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য। অনুষ্ঠানে হাজির ছিলেন,  মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদিও। 

আরও পড়ুন:  ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় উদ্যোগপতি বিশাল গোন্ডালের বিশেষ উপহার। GOQii Technologies-এর প্রতিষ্ঠাতা ও সিইও বিশাল গোন্ডাল ট্রাম্পের হাতে তুলে দেন হনুমান চালিশার একটি কপি। পরে সমাজমাধ্যমে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে তিনি জানান, ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে তিনি সম্মানিত। তাঁর কথায়, হনুমান চালিশা সাহস, ভক্তি এবং শক্তির প্রতীক। প্রদীপ জ্বালানোর মুহূর্তে ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও মজবুত হওয়ার প্রার্থনাও করেন ভারতীয় উদ্যোগপতি। পাশাপাশি বিশ্বজুড়ে সকলের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তিনি।  উল্লেখ্য, হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের ঐতিহ্য শুরু হয়েছিল ২০০৩ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে। প্রথমদিকে মূলত আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এবং ভারতীয় কূটনীতিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হত।  ২০০৯ সালে বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ প্রজ্বলন করেন। তারপর থেকে হোয়াইট হাউসের বিভিন্ন জায়গায়, এমনকী ওভাল অফিসেও দীপাবলি উদযাপনের আয়োজন করা হয়েছে। 

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩