সার্কের মহাসচিব হচ্ছেন বাংলাদেশি কূটনীতিবিদ গোলাম সারোয়ার

বর্তমানে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব হচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিবিদ গোলাম সারোয়ার। বর্তমানে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আজ বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য গোলাম সারোয়ারের নাম পাঠানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি সার্কের মহাসচিব হিসেবে শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর পরিবর্তে মহাসচিব হওয়ার কথা ছিল আফগানিস্তানের প্রতিনিধির। তবে কাবুলিওয়ালার দেশের রাজনৈতিক অস্থিরশীলতার কারণে সার্কের সদস্য দেশগুলি বাংলাদেশ থেকে মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আর তাই গোলাম সারোয়ার সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে সার্কের মহাসচিব হিসেবে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দুই আধিকারিক আবুল আহসান এবং কিউ এ এম এ রহিম দায়িত্ব পালন করেছিলেন।

সার্কের নয়া মহাসচিব গোলাম সারোয়ার ১৯৯১ সালে বিদেশ মন্ত্রকে যোগ দেন। জেদ্দা, ওয়াশিংটন ডিসি, কাঠমাণ্ডু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামাল দিয়েছেন ওমান ও সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিতভাষী এবং ঠাণ্ডা মাথার কূটনীতিবিদ হিসেবেই পরিচিত।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়