উপহার পেয়ে চোখে জল

আজব ঘটনার সাক্ষী মার্কিন মুলুক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  উপহার পেলে তো মানুষ খুশি হয়। কখনও শুনেছেন উপহার পেয়ে কারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে?  তাও একজন-দুজনের হলে না হয় কথা ছিল। একসঙ্গে সবাই মিলে বাচ্চাদের মতো কেঁদে ভাসালেন। এমনই এক আজব ঘটনার সাক্ষী থাকল একটি মার্কিন কোম্পানি।

কিন্তু কেন? আর কোথায় বা ঘটেছে এই আজব ঘটনা? কেনই বা এমনতর উপহার?

ঘটনাটি ঘটেছে মার্কিং সংস্থা স্প্যানক্স-য়ে। সংস্থার মালকিন সারাহ ব্ল্যাকলে তাঁর সংস্থার প্রত্যেক কর্মীদের দিয়েছেন নগদ ১০ হাজার ডলার এবং বিমানের প্রথম শ্রেণির দুটো করে টিকিট। আর সেই টিকিট পেয়ে কর্মীদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এখানেই শেষ নয়। সারাহ ব্ল্যাকলে তাঁর প্রিয় কর্মীদের কাছে জানতে চান, তাঁরা কে কোথায় যেতে চান।  কেউ বলেছেন, তাঁদের যাওয়ার ইচ্ছা বোরা বোরায়। কেউ যেতে চান লন্ডন। কেউ আবার স্পেন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

কিন্তু কেন এই উপহার, সেটাও তো জানাতে হবে।

এই উপহারের কারণ কোম্পানি তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছে। সারাহ ব্ল্যাকলে তাঁর প্রিয় কর্মীদের বলেন, কোম্পানি যখন পথ চলা শুরু করে তখন বলেছিলাম একদিন না একদিন সংস্থার সম্পত্তির পরিমাণ হবে ২০ মিলিয়ন মার্কিন ডলার। সংস্থা সেই লক্ষ্য স্পর্শ করেছে। আর লক্ষ্যপূরণ সম্ভব হয়েছে কর্মীদের দৌলতে। তাই, সংস্থার তরফ থেকে এই বিশেষ উপহার।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ