এবার ডেনমার্কের রানির সিংহাসনে বসতে চলেছেন অস্ট্রেলিয়ার মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার ডেনমার্কে রানির সিংহাসন পেতে চলেছেন অস্ট্রেলিয়ার মেয়ে ম্যারি ডোনাল্ডসন। আগামী ১৪ জানুয়ারি রাজার সিংহাসনে বসবেন ম্যারির স্বামী যুবরাজ ফ্রেডরিক। ফলে স্বভাবতই এবার রানির মর্যাদা পেতে চলেছেন প্রিন্সেস ম্যারি। সম্প্রতি ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেথ সিংহাসন ছাড়ার কথা ঘোষণা করেন। উত্তরাধিকার হিসাবে ফ্রেডরিকের নাম ঘোষণা করেন তিনি।

২০০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর আয়োজনের সময় বন্ধুদের সঙ্গে সিডনি গিয়েছিলেন ফ্রেডরিক। সেখানেই তাঁর সঙ্গে ম্যারির আলাপ হয়। ম্যারি তখন একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করছিলেন। এরপর ২০০৪ সালে কোপেনহেগেন ক্যাথিড্রালে ফ্রেডরিকের সঙ্গে ম্যারির বিয়ে হয়। উল্লেখ্য, ১৯৭২ সালে ৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার হোবার্টে জন্মগ্রহণ করেন ম্যারি। জানা গিয়েছে, ফ্রেডরিক যে ডেনমার্কের যুবরাজ, তা ম্যারি জানতেন না। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ম্যারি জানিয়েছেন, প্রথমে যথন তাঁর সঙ্গে ফ্রেডরিকের আলাপ হয়েছিল, তখন তিনি জানতেন না ফ্রেডরিক কে।আলাপের আধ ঘণ্টা পর একজন ম্যারিকে জানিয়েছিলেন, ফ্রেডরিক ডেনমার্কের যুবরাজ।

সম্প্রতি নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর সিংহাসন ছাড়ার কথা ঘোষণা করেছিলেন রানি দ্বিতীয় মারগ্রেথ। ৫২ বছর পর সিংহাসন ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। সেইসময়ই ডেনমার্কের সিংহাসনের উত্তরাধিকার হিসাবে ফ্রেডরিকের কথা ঘোষণা করেন তিনি। ভাষণে দ্বিতীয় মারগ্রেথ জানিয়েছেন, বয়স ও স্বাস্থ্যের কারণেই তাঁকে সিংহাসন ছেড়ে দিতে হচ্ছে। উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে পিঠে অস্ত্রোপচার হয়েছিল রানি মারগ্রেথের। সেই অস্ত্রোপচারের পরই শারীরিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। ইংল্যান্ডের রানি এলিজাবেথের পর ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেথ সবচেয়ে বেশি সময় ধরে রানি হিসাবে দায়িত্বভার সামলেছেন।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা