অধ্যাপনায় ফিরতে চলেছেন গীতা গোপীনাথ

শেষ হয়ে যাচ্ছে বিশেষ ছুটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখ্য আর্থিক পরামর্শদাতার পদ ছেড়ে অধ্যাপনার জগতে ফিরতে চলেছেন গীতা গোপীনাথ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাঁকে দেওয়া বিশেষ ছুটির মেয়াদ শেষ হওয়ার কারণেই ওই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত। গীতা গোপীনাথ টুইট করে জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ভূমিকায় পঞ্চমুখ আইএমএফের ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস্টালিনা জিওরজিয়েভা। বিদায়ী মুখ্য পরামর্শদাতাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মুখ্য আর্থিক পরামর্শদাতা হিসেবে গীতা গোপীনাথের অবদান অনস্বীকার্য। তাঁর মতো একজন অভিজ্ঞ অর্থনীতিবিদকে পেয়ে সমৃদ্ধ হয়েছে আইএমএফ। গীতা গোপীনাথ প্রথম মহিলা, যিনি আইএমএফের মুখ্য আর্থিক পরামর্শদাতার দায়িত্ব পেয়েছিলেন।তাঁর মেধা, বুদ্ধিমত্তা, অর্থনীতিতে গভীর জ্ঞান আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। পৃথিবীজুড়ে যখন মন্দা, সেই সময় আইএমএফের মুখ্য আর্থিক পরামর্শদাতার দায়িত্ব পেয়েছিলেন গীতা গোপীনাথ। পাশাপাশি, করোনাকালে বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, সেই সময় তিনি বেশ কিছু পদক্ষেপ করেছিলেন, যার ফলে, বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি অটুট ছিল। স্মরণ করতে হয় অর্থনৈতিক মন্দার সময়ে তাঁর নেওয়া পদক্ষেপের কথাও। এক কথায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের অবদান বর্ণনার উর্ধ্বে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার চিরকাল তাঁর অবদান মনে রাখবে।

জন্মসূত্রে কলকাতার মেয়ে গীতা গোপীনাথ দিল্লির শ্রী রাম কলেজ থেকে স্নাতক। অর্থনীতিতে মাস্টার ডিগ্রি দিল্লি স্কুল অফ ইকোনমিকস থেকে। পরবর্তীতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে গবেষণা। গীতা গোপীনাথের ভূমিকায় গর্বিত দেশও।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার