জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ ফের পুরোদস্তুর শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সমঝোতা তো দূর, হামলা পাল্টা, হামলা চলছে। তার সরাসরি ধাক্কা এসে পড়ল জ্বালানিতে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার প্রতি ব্যারেল। যার ফলে মাথায় হাত পড়তে চলেছে বহু দেশে। গত জুলাই মাসের পর এত বেশি দাম উঠল অপরিশোধিত তেলের। যা চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ববাজারে তেলের মূল মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। আজ, বুধবার সকালেই ২.৩ শতাংশ বেড়েছিল তার দর। এর ফলে জুলাই মাসের পর প্রথমবারের মতো এটি সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ ডলারে লেনদেন শুরু হয়। পরে সামান্য কমে গিয়েছে দাম। কিন্তু ১০০ ডলারের আশেপাশেই রয়েছে দর। যার ফলে গোটা বিশ্বের জ্বালানির উপর এই প্রভাব পড়তে চলেছে। অন্যদিকে, আমেরিকায় অপরিশোধিত তেলের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ ডলারে পৌঁছেছে। যা বেশ চিন্তাদায়ক।

আরও পডুন: সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

ইরানি তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলা। তার সঙ্গে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হুথিদের সৌদি আরবে আক্রমণের মতো ঘটনা ঘটছে। যার জেরে সংঘাত আরও বাড়ছে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, চলতি সেপ্টেম্বর মাসেই আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তার ফলে আরও মহার্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে অপরিশোধিত তেলের। সেই কারণে আম আদমির পকেটেই চাপ বাড়বে।

ভারতে এই মুহূর্তে অপরিশোধিত তেলের জন্য চিন্তার বড় কোনও কারণ নেই। কারণ এখনও পর্যন্ত টাকার দর ডলারের নিরিখে কমেনি। তবে পরিস্থিতি আগামী সপ্তাহ থেকে বদলাতে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জেরে শেয়ার বাজারে পতন শুরু হয়েছে। ভারতীয় শেয়ার মার্কেট গত তিনদিন ধরেই রেড জোনে ঘুরে বেড়াচ্ছে। এর মাঝেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে ধাক্কা খাবে ভারতের বাজার।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে