একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানের পর যত সময় গড়াচ্ছে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ২৬ অগস্টের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর বুধবার পর্যন্ত নেপালের বিভিন্ন এলাকা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে।  এখনও পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬৫। সূত্রের খবর, ৫,৩২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৫৮৯ জন বিদেশি নাগরিক রয়েছেন।     

সবচেয়ে বেশি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে ৩৬৩টি।  পূর্ব নওয়ালপরাসি থেকে ২২৬, পশ্চিম নওয়ালপরাসি থেকে ২২২ এবং নুওয়াকোট থেকে ১৯৭টি দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও রাসুয়া থেকে ১৭৪, গোরখা থেকে ৭৫, ধাদিং থেকে ৭০ এবং তানাহুন থেকে ৩৮টি দেহ উদ্ধার হয়েছে। শনাক্তকরণের পর এখনও পর্যন্ত ১০২টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে চলছে  পরিচয় শনাক্ত করার কাজ। 

আরও পড়ুন: সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

তবে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার হওয়া দেহগুলির পরিচয় শনাক্ত করা। এখনও ১,১৪৭টি অজ্ঞাত দেহ নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। পরিচয় নিশ্চিত করার জন্য সেগুলির ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে, যাতে পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে দেখা যায়। এখনও থামেনি উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ, কাদা ও নদীর প্রবল স্রোতের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। একদিকে প্রতিদিন উদ্ধার হচ্ছে নিখোঁজদের দেহ, অন্যদিকে হাজার হাজার পরিবার এখনও আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন, হয়তো কোনও এক মুহূর্তে ফিরে আসবেন তাঁদের প্রিয়জন।  

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA